ওয়েব ডেস্ক: একদিকে বাড়িতে অসুস্থ বাবা, অন্যদিকে খাদের কিনারায় দাঁড়িয়ে দল- এ যেন এক অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে রিঙ্কু সিং (Rinku Singh)। মঙ্গলবার অনুশীলন ছেড়ে তাঁকে তড়িঘড়ি নয়ডা ছুটতে হয়েছে, সেখানে ভেন্টিলেশন সাপোর্টে বেঁচে থাকা তাঁর বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। জানা গিয়েছে, লিভার ক্যানসারের (Cancer) স্টেজ-৪ অবস্থায় রয়েছেন ক্রিকেটারের বাবা।
এই অবস্থায় পরিবারকে ছেড়ে কি দলের সঙ্গে যোগ দেবেন রিঙ্কু? খেলবেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে? এই নিয়ে যখন অব্যাহত জল্পনা, তখনই দলের এই বাঁহাতি ফিনিশারকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। তবে কোচ কোটাক স্পষ্ট করে দিয়েছেন, রিঙ্কুর ম্যাচে পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বুধবার সাংবাদিক সম্মেলনে কোটাক বলেন, “রিঙ্কুর বাবা অসুস্থ ছিলেন, তাই সে বাড়ি গিয়েছিল। আমার জানা অনুযায়ী, সে আজ সন্ধ্যাতেই ফিরে আসছে।”
আরও পড়ুন: সেমিফাইনাল খেলতে জিম্বাবোয়েকে কত রানে হারাতে হবে? সূর্যদের সামনে কী অঙ্ক? দেখে নিন
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাই ক্যাম্প ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন রিঙ্কু সিং। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি তড়িঘড়ি ফিরে যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিঙ্কুর বাবা স্টেজ-৪ লিভার ক্যান্সারে ভুগছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
দেখুন আরও খবর:







