Friday, May 15, 2026
HomeScrollমর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
Narendra Modi

মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

এখনও অনেকে নিখোঁজ বলেই জানা যাচ্ছে

ওয়েব ডেস্ক : মার্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে (Uttarpradesh)। যমুনায় ডুবল যাত্রীবোঝাই নৌকা (Boat Sink)। ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে ৬ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছেন। তবে এই ঘটনায় এখনও অনেকে নিখোঁজ বলেই খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, ১৫০ জন ভক্তের একটি দল লুধিয়ানা থেকে বৃন্দাবনে এসেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে বেশ কিছুজন নৌকা করে গিয়েছিলেন স্থানীয় মন্দির দেখতে। কিন্তু কেসিঘাটের কাছে যাত্রীবোঝাই নৌকাটি গিয়ে ধাক্কা মারে একটি সেতুতে। তার জেরেই নৌকাটি উল্টে যায় বলে খবর। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে (Police)। তার পরেই দ্রুত সেখানে আসে উদ্ধারকারী দল। ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তাদেরকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

আরও খবর : উদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতু! কাটমানি ইস্যুতে প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার

কিন্তু মৃত্যু হয় ১০ জনের। এখনও নিখোঁজ অনেকে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে খবর। এ নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট সিপি সিং বলেছেন, শুক্রবার যমুনা নদিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘মথুরা জেলায় নৌকাডুবির দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালানো এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর অফিসের তরফে বলা হয়েছে, ‘উত্তর প্রদেশের মথুরায় নৌকাডুবির দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto