Sunday, July 12, 2026
HomeBig newsনির্বাচনের আগে কলকাতা পুলিশে রদবদল কমিশনের
Election Commission

নির্বাচনের আগে কলকাতা পুলিশে রদবদল কমিশনের

নির্বাচন কমিশনের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

ওয়েব ডেস্ক : নির্বাচনের কিছুদিন আগে ফের কলকাতা পুলিশে (Kolkata Police) বড়সড় রদবদল। ১১ জন আইপিএস অফিসার ও একজন ডাব্লুবিপিএস অফিসারকে বদল করল নির্বাচন কমিশন (Election Commission)। এর মধ্যে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) রয়েছেন বলেও খবর। এছাড়া সরানোর নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিওকেও। নির্বাচন কমিশনের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ডিআইজি সিআইডি পদে থাকা আইপিএস সোমা দাসকে সরিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে নিয়ে আসা হয়েছে। জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) করা হচ্ছে ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে। দেবস্মিতা দাসকে সরানো হয়েছে যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে। কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশন পদেও একাধিক রদবদল করা হয়েছে।

আরও খবর : ‘সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি’ আরজি কর কাণ্ডে অভয়ার মায়ের মন্তব্য ঘিরে জল্পনা

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তার পর থেকে রাজ্যে একাধিক রদবদল শুরু করেল দেয় নির্বাচন কমিশন। প্রথমে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করা হয়। তার পর কলকাতা পুলিশ কমিশনার পদেও রদবদল করা হয়েছে।

তবে শুধু তাই নয়, গত কয়েকদিনে পুলিশ প্রশাসন (Police administration) পদে একাধিক রদবদল করা হয়েছে। এ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এমন রদবদল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। তবে সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। এসবের পর ভোটের ১১দিন আগে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল নির্বাচন কমিশন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto