Sunday, March 15, 2026
HomeScrollথানার সামনে দাঁড়িয়ে হাতে ‘অস্ত্র’ তুলে নেওয়ার নিদান BJP বিধায়কের

থানার সামনে দাঁড়িয়ে হাতে ‘অস্ত্র’ তুলে নেওয়ার নিদান BJP বিধায়কের

ওয়েব ডেস্ক: এক চমকপ্রদ ভিডিও (Viral Video) সামনে এসেছে, যেখানে এক বিজেপি (BJP) বিধায়ক বাড়িতে অস্ত্র মজুত রাখা এবং প্রয়োজনে তা ব্যবহার করার কথা বলছেন। তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন, যা আইন-শৃঙ্খলার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা এবং উস্কানি দেওয়ার শামিল। এই ভিডিওতে বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে (Dibakar Gharami) বলতে শোনা যাচ্ছে, “মানুষকে এখন থেকে বাড়িতে অস্ত্র রাখতে হবে এবং প্রয়োজনে তা ব্যবহার করতে হবে।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বললেন। এমনকি থানার সামনে দাঁড়িয়ে পুলিশের কাজকেই প্রশ্নের মুখে ফেললেন। এদিকে এই ঘটনা এমন সময় ঘটল, যখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক অশান্তির ঘটনা ঘটছে। বিধায়কের এই মন্তব্য বিজেপির উস্কানিমূলক রাজনীতি ও উত্তেজনা ছড়ানোর প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

আরও পড়ুন: তীব্র গরমেও কম্বল বিলি করছেন বিজেপির মন্ত্রী, দেখুন ভিডিও

বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) এবং এটিকে আইন ভাঙার উস্কানি বলে অভিহিত করেছে। তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেছে, “From Goli Maaro to Stock Weapons, @BJP4India’s script is soaked in hate. Dibakar Gharami didn’t misspeak, he revealed the plan: incite violence, destabilise Bengal. We will not let Bengal burn to serve Delhi’s political greed!”

এই বিস্ফোরক মন্তব্যের জেরে বিজেপির তথাকথিত ‘আইন ও শৃঙ্খলা’ নিয়ে বুলি আওড়ানোর মুখোশ খুলে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বহুদিন ধরেই যে কথা বলে আসছেন—বিজেপির একমাত্র লক্ষ্য হল হিংসা ছড়ানো ও সমাজে অস্থিরতা তৈরি করা, সেটাই আরও একবার প্রমাণ করে দিল এই ঘটনা।

দেখুন ভিডিও: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88