Friday, March 27, 2026
HomeScrollপ্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটিয়ে গ্রেফতার প্রেমিক!
Arrested

প্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটিয়ে গ্রেফতার প্রেমিক!

বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ

ওয়েব ডেস্ক : ইউটিউব দেখে বোমা (Bomb) বানানো শেখা। বোম ফাটার শব্দে প্রেমিকা যদি বাড়ি থেকে বেরিয়ে আসে! কথা হবে। সেই কারণে প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল প্রেমিক। সেই বোম প্রেমিকার বাড়ির সামনে ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা! আর ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে (Baidyabati) বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেফতার (Arrest) করল শ্রীরামপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর ছটপুজোর মধ্যরাতে বৈদ্যবাটির (Baidyabati) ১৮ নম্বর ওয়ার্ড মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোঁড়া হয়। সিসি টিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পরে। একটি বাড়ির দেওয়ালে গিয়ে লাগে সেই বোমা (Bomb)। যার জেরে জানালার কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সেই সময় কোন সূত্র পাওয়া যায়নি। এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করেন তদন্তকারীরা।

আরও খবর : তিন শিশুসহ ১০ বাংলাদেশি আটক স্বরূপনগর সীমান্তে

পুলিশ সূত্রে খবর, মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাঁপদানীর স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক-প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী। এক বন্ধু সাগরের নাম ভাঁরিয়ে তরুণীর বাড়িতে ফোন করে। সে সময় তরুণী বাড়িতে ছিলেন না। তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালিগালাজ করে বলে অভিযোগ।

সূত্রের খবর, কী করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সে। তারপরেই ইউটিউব দেখে কতকগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায় অভিযুক্ত। আশা করেছিল, বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে। এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে চার বন্ধু পৌঁছে যায় মালিব বাগান এলাকায়। বোমা ছোঁড়ে একটি বাড়ির দেওয়ালে। এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায়।

পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে। পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু হয়। সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে, তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না। এর পরেই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেফতার (Arrest) করে। ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে। পুলিশ জানিয়েছে, ধৃত সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল, আয়ুস যাদব চারজনেরই বয়স ১৮-২০ বছর। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto