Tuesday, March 24, 2026
HomeScrollরামনবমীর মিছিলে মানতে হবে এই ৭ শর্ত! অঞ্জনি পুত্র সেনাকে কী নির্দেশ...
Calcutta High Court

রামনবমীর মিছিলে মানতে হবে এই ৭ শর্ত! অঞ্জনি পুত্র সেনাকে কী নির্দেশ দিল হাইকোর্ট? দেখে নিন একনজরে

এই সমস্ত শর্ত মেনেই অঞ্জনি পুত্র সেনা রাম নবমীর দিন হাওড়ায় মিছিল করতে পারবে

কলকাতা: রামনবমী (Ram Navami 2026) উপলক্ষে হাওড়ায় (Howrah) শোভাযাত্রা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অঞ্জনি পুত্র সেনাকে (Anjani Putra Sena) এই অনুমোদন দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এর জন্য সংস্থাকে একাধিক শর্ত দিয়েছে আদালত। এই সমস্ত শর্ত মেনেই অঞ্জনি পুত্র সেনা রাম নবমীর দিন হাওড়ায় মিছিল করতে পারবে। কী কী শর্ত রাখল হাইকোর্ট? চলুন দেখে নেওয়া যাক।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৬ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ১টার মধ্যে শোভাযাত্রা সম্পন্ন করতে হবে। সর্বোচ্চ ৫০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে এই মিছিল করা যাবে বলেও স্পষ্ট জানানো হয়েছে আদালতের তরফে। পাশাপাশি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ আরোপ করেছেন বিচারপতি। নির্দেশে বলা হয়েছে, কোনও রকম ধাতব অস্ত্র বা বিপজ্জনক দ্রব্য বহন করা যাবে না। কেবলমাত্র প্রতীকী পিভিসি সামগ্রী ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: দিনভর টানটান উত্তেজনার পর মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা

এখানেই শেষ নয়, রামনবমীর মিছিলের জন্য অঞ্জনি পুত্র সেনার কাছে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, শোভাযাত্রায় কোনও উস্কানিমূলক মন্তব্য করা চলবে না এবং লাউডস্পিকার ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, গোটা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায় সংগঠনের তরফে আদালতের দ্বারস্থ হন আইনজীবীরা। সেই আবেদনের ভিত্তিতেই এই রায় দেয় হাইকোর্ট। এর আগেও একই ধরনের শর্তে বিশ্ব হিন্দু পরিষদকে (Vishwa Hindu Parishad) রাম নবমীর শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিল আদালত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot