Sunday, June 28, 2026
HomeBig newsযুদ্ধবিরতি হতেই একধাক্কায় কমল তেলের দাম! লিটার প্রতি কত হল পেট্রোল-ডিজেল? দেখুন...
Oil Price Dropped After Ceasefire In Middle East

যুদ্ধবিরতি হতেই একধাক্কায় কমল তেলের দাম! লিটার প্রতি কত হল পেট্রোল-ডিজেল? দেখুন বড় খবর

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই তোলপাড় বিশ্ব বাজার! কী কী ইতিবাচক প্রভাব?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির (Ceasefire In Middle East) ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার দুপুরে তিনি ইরানের (Iran) বিরুদ্ধে অস্ত্র প্রত্যাহারের সিদ্ধান্তে সিলমোহর দেন। আর ট্রাম্পের এই ঘোষণা সামনে আসতেই তোলপাড় শুরু হল বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে। পাশাপাশি হরমুজ (Strait of Hormuz) খোলার সম্ভাবনা জোরালো হওয়ায় একধাক্কায় কমে গেল তেলের দাম (Oil Price Dropped)। এদিন বিকেলের দিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন লক্ষ্য করা যায়, যা বিশ্বব্যাপী এক স্বস্তির হাওয়া বয়ে আনবে বলেই মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।

সোমবার দিনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যেখানে প্রতি ব্যারেল ১১৪ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৬০০ টাকা ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে ৯৬ ডলারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮,৯০০ টাকা। অর্থাৎ এক দিনে অপরিশোধিত তেলের দামে প্রায় ১৫ শতাংশ পতন দেখা গিয়েছে। একইভাবে, মার্কিন ক্রুড অয়েলের দামও কমেছে প্রায় ১৩.৫ শতাংশ, যা নেমে এসেছে প্রতি ব্যারেল ৮৫.২৮ ডলারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭,৯০০ টাকা।

আরও পড়ুন: যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান কোন দেশ? শুনে চমকে উঠবেন, দেখুন বিশেষ প্রতিবেদন

এর আগে সোমবার দুপুরের দিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে জানান যে, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা চালানো হবে না। তিনি জানান, “খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।” যদিও তিনি সতর্ক করে দেন, এই সিদ্ধান্ত সাময়িক এবং ভবিষ্যৎ পদক্ষেপ আলোচনার অগ্রগতির উপর নির্ভর করবে। যদিও এর আগেই ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানানো হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধে এই ‘সাময়িক বিরতি’র ঘোষণা বাজারে সাময়িক ইতিবাচক প্রভাব ফেলল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO