Thursday, March 26, 2026
HomeScrollউত্তর ২৪ পরগনায় মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি! দক্ষিণে কত?
SIR

উত্তর ২৪ পরগনায় মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি! দক্ষিণে কত?

কলকাতা উত্তরে মৃত ভোটারের সংখ্যাও অনেক বেশি!

ওয়েব ডেস্ক : বাংলায় শেষ হয়েছে এনুমারেশন ফর্ম গ্রহণের কাজ। তার পরেই বিধানসভাওয়ারি পরিসংখ্যান প্রকাশ করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। পরিসংখ্যান বলছে, যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে বাদ পড়বে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ জন ভোটারের নাম। এর মধ্যে ২৪ লক্ষ ১৯ হাজার ১৫৮ জন মৃত ভোটারের নাম বাদ পড়তে চলেছে বলে জানা গিয়েছে। তার মধ্যে রাজ্যের কোন জেলাতে সব থেকে বেশি মৃত ভোটারের সংখ্যা?

পরিসংখ্যান বলছে, গোটা রাজ্যে উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মৃত ভোটারের সংখ্যা হল ৩ লক্ষ ৮ হাজার ১০২ জন। দক্ষিণ চব্বিশ পরগণায় (South 24 Parganas) সেই সংখ্যা ২ লক্ষের বেশি। সেই সংখ্যাটা হল ২ লক্ষ ২৪ হাজার ৫৯৫। হাওড়াতে (Howrah) এই সংখ্যা হল ১ লক্ষ ৬৩ হাজার ৫৬৭। কলকাতা (Kolkata) উত্তরে মৃত ভোটারের সংখ্যা হল ১ লক্ষ ৩৪ হাজার ৯৩ জন। হুগলিতে (Hooghly) সেই সংখ্যা হল ১ লক্ষ ২৪ হাজার ৬৭০ জন।

মূলত, ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ জনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ২৪ লক্ষ ১৯ হাজার ১৫৮ জন মৃত ভোটারের নাম বাদ পড়তে চলেছে। নিখোঁজদের সংখ্যা হল ১২ লক্ষ ১০ হাজার ৪৩৪ জন। স্থানান্তরিত হওয়ার সংখ্যা হল ১৯ লক্ষ ৯২ হাজার ৮১৬ জন। একাধিক তালিকায় নাম রয়েছে এমন বাদ পড়া ভোটারের সংখ্যা হল ১ লক্ষ ৩৭ হাজার ৭৪৭ জন। অন্যান্য কারণে বাদ পড়া ভোটারের সংখ্যা হল ৫৭ হাজার ৬৯৬ জন।

আরও খবর : বাংলার কোন বিধানসভায় কত নাম বাদ?

এর পাশাপাশি কমিশন যে পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ভোটার লিস্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জন। তবে সেই তালিকা থেকে বাদ গিয়েছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিধাসভা কেন্দ্র (Suvendu Adhikari) নন্দীগ্রামে ছিল ২ লক্ষ ৭৮ হাজার ২১২ জন ভোটার। তবে সেই কেন্দ্র থেকে বাদ গিয়েছে ১০ হাজার ৫৯৯ জনের নাম। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে ৭টি বিধানসভা আসন। জানা যাচ্ছে, সেই সব আসন থেকে বাদ গিয়েছে মোট ১ লক্ষ ৬৩ হাজার ৬২৩ জন ভোটারের নাম। আরও অন্যান্য জেলাতেও বাদ গিয়েছে অনেক ভোটারের নাম।

তবে এখানে বলার বিষয় হল, আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদেরকে আবার শুনানি ডাকবে কমিশন। এর পরেই ১৪ ফেব্রুয়ারি চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto