ওয়েব ডেস্ক: প্রার্থীতালিকা (TMC Candidate List 2026) ঘোষণার আগেই এসআইআর সহ একাধিক ইস্যুতে বিজেপি (BJP) তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে হুঙ্কারের সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে, এবার ফের ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একইসঙ্গে কটাক্ষের সুরে পরোক্ষভাবে পদ্ম শিবিরের ভরাডুবির কথাও বলেন মমতা।
প্রার্থী তালিকা প্রকাশের আগে প্রথমেই মমতে বলেন, “বিজেপি এত ভয় পাচ্ছে কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।” এর পরেই তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।”
আরও পড়ুন: ক’টা আসনে জিতবে তৃণমূল? প্রার্থীতালিকা ঘোষণার দিনেই জানিয়ে দিলেন মমতা
প্ররারথী ঘোষণার আগে মমতা আরও বলেন, “টুঁটি টিপে ধরবেন বিজেপির। চন্দ্র-সূর্য-গ্রহ-তারাও ক্ষমা করবে না এদের। আমরা আরও বেশি আসনে জিতব। ‘বয়কট টু বিজেপি’। আমার আবেদন, ‘ভোট ফর তৃণমূল’, ‘ভোট ফর বাংলা।’’’ প্রধানমন্ত্রীকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী। নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তা হলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।”
দেখুন আরও খবর:







