Tuesday, March 17, 2026
HomeScrollক’টা আসনে জিতবে তৃণমূল? প্রার্থীতালিকা ঘোষণার দিনেই জানিয়ে দিলেন মমতা
Mamata Banerjee

ক’টা আসনে জিতবে তৃণমূল? প্রার্থীতালিকা ঘোষণার দিনেই জানিয়ে দিলেন মমতা

কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না, এদের টুঁটি চেপে ধরবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) নির্ঘন্ট ঘোষণার দু’দিন পর ২৯১ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন যে, আসন্ন নির্বাচনে কারা লড়বেন দলের টিকিটে। তবে প্রার্থীদের নাম ঘোষণার (TMC Candidate List 2026) আগেই একাধিক ইস্যুতে তিনি বিজেপি, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে তোপ দাগেন। একইসঙ্গে হুঙ্কার দিয়ে তিনি জানিয়ে দেন যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলি আসনে জিততে চলেছে।

প্রার্থী তালিকা প্রকাশের আগে মমতা বলেন, “আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব।”

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কেন্দ্রে কে প্রার্থী?

এর পরেই মমতা তোপ দাগেন পদ্ম শিবিরকে। তিনি বলেন, “বিজেপিকে বলি, এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।”

শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।” তিনি আরও বলেন, “বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor