Friday, April 10, 2026
HomeScrollভোরের ঝড়বৃষ্টির পর কি বিকেলেও ভিজবে কলকাতা? নিম্নচাপের জেরে ফের সতর্কতা জেলায়...
Weather Update

ভোরের ঝড়বৃষ্টির পর কি বিকেলেও ভিজবে কলকাতা? নিম্নচাপের জেরে ফের সতর্কতা জেলায় জেলায়

বিকেলে ফের বৃষ্টির পূর্বাভাস?

কলকাতা: পূর্বাভাস মিলিয়েই ভোররাতে বৃষ্টিতে ভিজল কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা (South Bengal Rain)। শহরে ভোর সাড়ে ৪টে নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত (Weather Update)। প্রায় ৩০-৪০ মিনিট পর বৃষ্টি থামলেও সকাল পর্যন্ত আকাশ রয়ে গেছে মেঘলা। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতেও ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে (Rain in Kolkata)।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানেও মঙ্গলবার বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নথি যাচাইয়ের কাজ শুরু করে দিলেন বিচারকেরা

এই অকাল বসন্তের বৃষ্টির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই রাজ্যজুড়ে আবহাওয়ার এই বদল। একই সঙ্গে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের কল্যাণী ও পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের সমতলে ১৩.৩ ডিগ্রি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 

কলকাতার আলিপুরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি। আবহবিদদের আশঙ্কা, ফেব্রুয়ারির শেষেই দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে, ফলে গরমের দাপট বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto