Wednesday, May 20, 2026
HomeBig newsফেব্রুয়ারিতেই তাপমাত্রা চড়তে পারে ৩১ ডিগ্রিতে!
Weather Update

ফেব্রুয়ারিতেই তাপমাত্রা চড়তে পারে ৩১ ডিগ্রিতে!

বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে!

ওয়েব ডেস্ক : বাংলার মাটি থেকেও কার্যত বিদায় নিয়েছে শীত (Winter)। যদিও ভোরবেলা এখনও কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা ঠান্ডার অনুভূতি রয়েছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণও। তবে এই পরিস্থিতি আর বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত কমে যাচ্ছে ঠান্ডার আমেজ। দুপুরের আগেই বাড়ছে রোদের তেজ, তৈরি হচ্ছে গরমের অস্বস্তি। অনেক জায়গায় ইতিমধ্যেই ফ্যান চালানো শুরু করেছেন মানুষজন। ফেব্রুয়ারির মাঝামাঝি এমন উষ্ণ আবহাওয়ায় রাজ্যবাসীর একাংশের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে।

এদিকে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর প্রভাবে বাংলায় বৃষ্টি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এই পরিস্থিতির জেরে আবহাওয়ার আরও পরিবর্তনের ইঙ্গিত মিলছে এবং তাপমাত্রা (Tempreture) বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর : SIR-এ গাফিলতি! ফারাক্কার AERO-কে সাসপেন্ড করল কমিশন

বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। চলতি সপ্তাহে তা বেড়ে ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। দিনের তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, ফলে দুপুরের পর থেকেই গরম স্পষ্ট হয়ে উঠবে।

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও একই ছবি সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩-১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সকালবেলার কুয়াশা বা শিশিরও দীর্ঘস্থায়ী হবে না, সকাল ৮-৯টার মধ্যেই মিলিয়ে যাবে শীতের শেষ চিহ্ন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ নাগাদ শীতের শেষ রেশটুকুও প্রায় মিলিয়ে যাবে। ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারিতেই রাজ্যে গরমের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot