Sunday, July 5, 2026
HomeScrollSIR-এ গাফিলতি! ফারাক্কার AERO-কে সাসপেন্ড করল কমিশন
SIR

SIR-এ গাফিলতি! ফারাক্কার AERO-কে সাসপেন্ড করল কমিশন

আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক: এসআইআর-সংক্রান্ত (SIR) কাজে অসদাচরণের অভিযোগে সাসপেন্ড (Suspend) করা হল ফারাক্কার এক আধিকারিককে। রবিবার ফারাক্কার (Farakka) এইআরও (AERO) নীতিশ দাসকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের অভিযোগ, এসআইআর-এর কাজে তিনি অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহার করেছেন।

এর আগেই রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু সেই নির্দেশ কার্যকর না-হওয়ায় শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। পরবর্তীতে কমিশন জানায়, সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যকে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘যুব সাথী’র জন্য প্রথম দিনে কত আবেদন জমা পড়ল? জানিয়ে দিল নবান্ন

বস্তুত, এসআইআর-এর কাজে নিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ ঘিরে গত বছর থেকেই রাজ্য ও কমিশনের সংঘাত চলছে। গত বছর কমিশন অভিযোগ তোলে, পূর্ব মেদিনীপুর-এর ময়না এবং দক্ষিণ ২৪ পরগনা-র বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ‘ভূতুড়ে’ ভোটারদের নাম বেআইনি ভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই অভিযোগে ইআরও ও এইআরও-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet