Thursday, August 13, 2026
HomeScrollনিজের নতুন মোবাইল? আধার কার্ডের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন? স্টেপ বাই স্টেপ...
Aadhaar

নিজের নতুন মোবাইল? আধার কার্ডের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন? স্টেপ বাই স্টেপ জেনে নিন

নতুন অ্যাপ থেকেই সহজে ফোন নম্বর পরিবর্তন বা সংযুক্ত করা যাবে!

ওয়েব ডেস্ক : এখন প্রায় সব গুরুত্বপূর্ণ কাজেই আধার কার্ড (Aadhaar Card) অপরিহার্য হয়ে উঠেছে। ব্যাংকিং থেকে শুরু করে সরকারি পরিষেবা, সর্বত্রই আধারের তথ্য সঠিক ও আপডেট থাকা জরুরি। বিশেষ করে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় না থাকলে নানা পরিষেবায় ওটিপি না পাওয়ায় সমস্যায় পড়তে হতে পারেন। এই পরিস্থিতিতে নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিয়েছে ইউআইডিএআই (UIDAI)।

সম্প্রতি ইউআইডিএআই (UIDAI) একটি নতুন আধার অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে আধার সংক্রান্ত একাধিক কাজ এখন বাড়িতে বসেই করা সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হল, এখন আর মোবাইল (Mobile) নম্বর আপডেট করতে আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। নতুন অ্যাপ থেকেই সহজে ফোন নম্বর পরিবর্তন বা সংযুক্ত করা যাবে।

আরও খবর : মহাশিবরাত্রিতে সোনার দামে বড় ধস! কত টাকা কমল?

যাদের পুরনো মোবাইল (Mobile) নম্বর বন্ধ হয়ে গিয়েছে বা ফোন হারিয়ে গিয়েছে বা নতুন নম্বর নিয়েছেন, তাদের দ্রুত আধারে নতুন নম্বর যুক্ত করা অত্যন্ত জরুরি। কারণ আধার-সংযুক্ত পরিষেবার ক্ষেত্রে সব যাচাইকরণ ওটিপির মাধ্যমে হয়।

কী করে করবেন?

নতুন অ্যাপে মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রথমে অ্যাপটি খুলে লগ-ইন করতে হবে

এরপর সার্ভিস বিভাগে গিয়ে ‘আপডেট মোবাইল নম্বর’ অপশনে ক্লিক করতে হবে

সেখানে বর্তমানে রেজিস্টার নম্বর দেখাবে

এরপর সেটি পরিবর্তন করে নতুন নম্বর দিতে হবে

নতুন নম্বরে একটি ওটিপি আসবে

সেটি দিয়ে যাচাইকরণ সম্পন্ন হলেই নম্বর আপডেট হয়ে যাবে

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor