Sunday, May 17, 2026
HomeBig newsযাচ্ছেন না মোদি! তারেকের শপথে ভারতের প্রতিনিধি কে? দেখুন বড় আপডেট
Bangladesh

যাচ্ছেন না মোদি! তারেকের শপথে ভারতের প্রতিনিধি কে? দেখুন বড় আপডেট

কী কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না নরেন্দ্র মোদি? দেখে নিন

ওয়েব ডেস্ক: আগামী মঙ্গলবার বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী হিসেবে শপথ (Oath Ceremony) নিতে চলেছেন বিএনপি (BNP) চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) তরফে। সূত্রের খবর, আমন্ত্রণের প্রথম চিঠিটি ভারতের প্রধানমন্ত্রীকেই পাঠানো হয়েছে।

তবে দিল্লির সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী হলেও বাস্তব পরিস্থিতির কারণে তাঁর ঢাকা (Dhaka) যাওয়ার সম্ভাবনা আপাতত কম। ভারত সরকারের সূত্রে জানাচ্ছে, মঙ্গলবারই দিল্লি ও মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিট। এই আন্তর্জাতিক সম্মেলনে প্রায় কুড়িটি দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির কথা রয়েছে। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি। ফলে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্ক বিএনপি-র জমানায় কেমন হবে? স্পষ্ট করলেন তারেক

এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (S Jaishankar) এই বিশেষ কর্মসূচির কারণে সেদিন ব্যস্ত থাকবেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রতিনিধি কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, কোনও প্রবীণ মন্ত্রীকে না পাঠিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

কূটনৈতিক মহলের মতে, লোকসভার স্পিকারকে ঢাকা পাঠানোর প্রস্তাবের পিছনে রয়েছে একটি তাৎপর্যপূর্ণ বার্তা। লোকসভা স্পিকার সাংবিধানিকভাবেই সংসদে থাকা সব দলের প্রতিনিধিত্ব করেন। ফলে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের সর্বদলীয় শুভেচ্ছা ও সৌজন্যের প্রতিফলন ঘটবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto