ওয়েবডেস্ক- রবিবার সংসদে (Parliament) বাজেট (Budget 2026-2027) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) । এই নিয়ে টানা নবম বারের জন্য বাজেট বক্তৃতা তাঁর। নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এ বারই তৃতীয় বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তাঁর সরকার। ফলে ২০২৬-’২৭ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার প্রত্যাশার পারদ তুঙ্গে।
আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা সরকারের। জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে। অভ্যন্তরীণ জলপথের জন্য জাহাজ মেরামতের বাস্তুতন্ত্র বারাণসী এবং পটনায় তৈরি হবে। টানা নবম বারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে বাজেট পেশের শুরুতেই দেশের উন্নতির জন্য তিনটি করণীয় কাজের কথা তুলে ধরনে অর্থমন্ত্রী। এদিন তিনি জানান, দেশের অগ্রগতির জন্য তিনি প্রধান করণীয় রয়েছে। তিনি বলেন, এর মধ্যে প্রথম হল দেশের বৃদ্ধি, মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’এই তিনটি করণীয়ই দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত- এর কথাও বাজেট পেশের সময় তুলে ধরলেন তিনি।
আরও পড়ুন- মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ
এদিন বাজেট পেশের আগেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই বাজেট ঐতিহাসিক হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিফর্ম এক্সপ্রেস এই বাজেটের পরে আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে, যা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাবে।







