Sunday, June 21, 2026
HomeScrollলোক হাসানো কথা বলছেন অমিত শাহ! আক্রমণ অভিষেকের
Abhishek Banerjee

লোক হাসানো কথা বলছেন অমিত শাহ! আক্রমণ অভিষেকের

গত দশ বছরে কী নিদর্শন রেখেছে বিজেপি? প্রশ্ন অভিষেকের

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার ব্যারাকপুর ও শিলিগুড়িতে সভা করেন তিনি। সেখান থেকে আনন্দপুরের ঘটনা, দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি। এবার কড়া ভাষায় তার উত্তর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার বিকেলে দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দর থেকে অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করে অভিষেক বলেছেন, “যাঁকে পাশে বসিয়ে বলছেন, সেই তো সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন। ভোটের পর তো টিকি খুঁজে পাওয়া যায় না। দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলছেন। গত দশ বছরে কী নিদর্শন রেখেছে বিজেপি। এখানে বিরোধী দলনেতা, অসমে হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে। একাধিক ভূরি ভূরি উদাহরণ রয়েছে। এ সব লোক হাসানো কথা।”

আরও খবর : শুনানি পর্বে হাজির মিমি, কসবার হিয়ারিং সেন্টারে গেলেন অভিনেত্রী

বাংলার জন্য কী করছে কেন্দ্র সরকার? তার রিপোর্ট কার্ড দেখাতে বলেন অভিষেক (Abhishek Banerjee)। সঙ্গে বলেছেন, কত জনকে বাড়ি দিয়েছেন, কত পানীয় জল দিয়েছেন, কোথায় রাস্তা দিয়েছেন রিপোর্ট দেখান। সঙ্গে এসআইআর নিয়ে তিনি বলেছেন, “শুধুই অনুপ্রবেশের কথা বলছেন। অনুপ্রবেশের নমুনা হচ্ছে ঝুলন গোস্বামী, অমর্ত্য সেন, মহম্মদ শামি। যাঁরা অমর্ত্য সেনকে ছাড়ে না। ”

অভিষেক আরও বলেছেন, “১০ লক্ষ কোটি টাকা কোন খাতে দেওয়া হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক। ২০২১-এ হারার পর কতজনকে বাড়ি দিয়েছেন, কাজ দিয়েছেন, গ্রামীণ রাস্তা করেছেন, আর একশো দিনের কাজে কত জনকে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন? তার শ্বেতপত্র প্রকাশ করুক।” মানুষের পানীয় জলের টাকা এরা আটকে রাখে বলেও অভিযোগ করেছেন তিনি।

আনন্দপুরের ঘটনা নিয়ে তৃণমূল সরকারকেই এদিন কাঠগড়ায় তুলেছিলেন অমিত শাহ। তা নিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, “নীরব মোদি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজ্য সরকারের প্রতিনিধি দলের সঙ্গে শিল্পপতিরা যাবেন না তো কারা যাবেন। একটা ঘটনা নিয়ে রাজনীতি করা এটা বিজেপির কায়দা। বিজেপি শকুনের রাজনীতি করে। এক মাস আগে গোয়ার ঘটনার জন্য নরেন্দ্র মোদি দায়ী। পানীয় জল খেয়ে ইন্দোরে পঁচিশ জন মারা গিয়েছেন। তা হলে নরেন্দ্র মোদি দায়ী। একটা ব্যক্তিগত মালিকাধীন গুদাম কী অবস্থায় রয়েছে সেটা দেখা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার খবর পেয়ে যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কাজ করেছে। সরকার মোমো সংস্থার অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর উপরেও যদি কেউ থাকে সরকার কাউকে ছেড়ে দেবে না। নীরব মোদি, মেহুল চোকসিরা তো ভারতকে সর্বস্বান্ত করে ১৫ হাজার ২০ হাজার কোটি টাকার ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁরা তো নরেন্দ্র মোদির সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন।”

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto