HomeScrollডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে লড়াই, ২৮ সাংসদকে হাজিরার নির্দেশ...
Abhishek Banerjee

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে লড়াই, ২৮ সাংসদকে হাজিরার নির্দেশ অভিষেকের

বিশেষ অধিবেশনের আগে তৃণমূলের সাংসদদের জন্য তিন লাইনের হুইপ জারি, দলীয় অবস্থান মেনে সংসদে থাকার নির্দেশ

ওয়েব ডেস্ক : সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাতের আবহে এবার নিজেদের সাংসদদের একজোট রাখার কৌশল নিল তৃণমূল। লোকসভায় দলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শনিবার তিন লাইনের হুইপ জারি করে সমস্ত সাংসদকে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনও সাংসদের অনুপস্থিতি বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে।

এই নির্দেশের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূলের সাংসদদের একাংশ দল ছেড়ে আলাদা রাজনৈতিক অবস্থান নিয়েছেন। কিন্তু লোকসভায় তাঁদের পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি এখনও মেলেনি। ফলে সংসদের নথিতে তাঁরা এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই রয়েছেন। সেই কারণেই অভিষেকের জারি করা হুইপ ২৮ জন সাংসদের উপর কার্যকর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর :  আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের খোলা চিঠি দিল ককরোচ জনতা পার্টি

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে রয়েছেন আটজন সাংসদ। তাঁদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহার নাম রয়েছে। অন্যদিকে, দলত্যাগী সাংসদদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা এখনও আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি না পাওয়ায় সংসদীয় নিয়মের ক্ষেত্রে তৃণমূলের হুইপ তাঁদের উপরও প্রযোজ্য হতে পারে।

এদিকে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে দলত্যাগী সাংসদদের অবস্থানও রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। শতাব্দী রায় ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করবেন। অন্য সাংসদদের অবস্থানও একই দিকে যেতে পারে বলে জল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে তিন লাইনের হুইপ জারি করল মমতা শিবিরের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News