HomeScrollআসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের খোলা চিঠি দিল ককরোচ জনতা পার্টি
newsCockroach Janata Party Urges Opposition Parties to Reject Delimitation Bill

আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের খোলা চিঠি দিল ককরোচ জনতা পার্টি

বিবৃতিতে সিজেপির বক্তব্য, আসন পুনর্বিন্যাস বিল এনে একদলীয় সুবিধাভোগী সংসদীয় আসন তৈরির পরিকল্পনা করা হয়েছে।

ওয়েব ডেস্ক : বিশেষ অধিবেশন শুরুর আগে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিল ককরোচ জনতা পার্টি (CJP)। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে বিলের বিরোধিতা করতে আর্জি রেখেছে ককরোচ জনতা পার্টি। লিখিত বিবৃতিতে সিজেপির বক্তব্য, আসন পুনর্বিন্যাস বিল এনে একদলীয় সুবিধাভোগী সংসদীয় আসন তৈরির পরিকল্পনা করা হয়েছে। যাতে করে দেশের ভোট ব্যবস্থায় শাসক দল বিজেপি সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

চলতি প্রক্রিয়ার মধ্যে কোনও স্বচ্ছতা নেই। ককরোচ জনতা পার্টি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের কাজে স্বচ্ছতা নিয়েও। আসন বৃদ্ধি করে মহিলা সংরক্ষণের সুবিধার যে দাবি, তাকেও খারিজ করেছে ককরোচ জনতা পার্টি। যদিও মহিলা সংরক্ষণের পক্ষেই মত দিয়েছে সিজেপি।

আরও খবর :  পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরে বৈঠক, হাজির রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক, অনুপস্থিত এনসিপি-এসপি

গণতন্ত্রের যে মূল কাঠামো, এই বিলকে সমর্থন করলে সেই বুনিয়াদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে বলে খোলা চিঠিতে লিখেছে ককরোচ জনতা পার্টি। নিজেদের ইচ্ছে মতো সংসদীয় আসনের মানচিত্র এঁকে দীর্ধমেয়াদি তৈরি করা শাসনব্যবস্থা চালু করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ককরোচ জনতা পার্টি।

[youtube-feed feed=1]
Read More

Latest News