HomeScrollপুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরে টানাপোড়েন, কী বললেন রাহুল?
Delimitation Bill Row

পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরে টানাপোড়েন, কী বললেন রাহুল?

এনসিপি ও ডিএমকে-র সম্ভাব্য সমর্থন ঘিরে জল্পনা, শনিবার ইন্ডি জোটের বৈঠকে ঠিক হবে পরবর্তী পদক্ষেপ

ওয়েব ডেস্ক : সোমবার লোকসভায় পেশ হতে পারে পুনর্বিন্যাস বিল (Delimitation Bill)। তার আগেই এই প্রস্তাব ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। শনিবার বিলের বিরোধিতায় নিজেদের অবস্থান ও পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসার কথা ইন্ডি জোটের। তবে তার আগেই শরদ পওয়ারের এনসিপি (এসপি) এবং ডিএমকে বিলটিকে সমর্থন করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার দলের বৈঠকে তিনি জানান, সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও পুনর্বিন্যাস বিলের বিরোধিতা চালিয়ে যাবে কংগ্রেস।

অন্যদিকে, শরদ পওয়ারের দলের সম্ভাব্য অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। সূত্রের দাবি, ইন্ডি জোট ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়ার বিনিময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং মহারাষ্ট্র সরকারে ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দর কষাকষি করছে এনসিপি। দলের সাংসদ সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করার দাবিও উঠেছে বলে খবর। পাশাপাশি মহারাষ্ট্র মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ পদ এবং আরও দুটি প্রতিমন্ত্রীর দায়িত্ব চাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জয়ন্ত পাটিলকে অর্থ দফতরের দায়িত্ব দেওয়া এবং জিতেন্দ্রকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

আরও খবর :  ইনস্টাগ্রামে আসক্তি নিয়ে আপত্তি, ১৪ বছরের মেয়েকে খুনের অভিযোগ বাবা-মায়ের! নিখোঁজের গল্প ফেঁদে ধরা পড়ল পরিবার

এনসিপির সম্ভাব্য অবস্থান নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে মহারাষ্ট্র কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে কংগ্রেস মনে করিয়ে দিয়েছে, ৮৫ বছর বয়সে শরদ পওয়ারকে ফের রাজ্যসভায় পাঠানোর সময় তাঁর পাশে দাঁড়িয়েছিল দল। সেই রাজনৈতিক সহযোগিতার প্রসঙ্গ তুলে বর্তমান পরিস্থিতিতে পওয়ারের দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফলে পুনর্বিন্যাস বিলকে কেন্দ্র করে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্য আরও প্রকাশ্যে এসেছে।

এখন নজর শনিবারের ইন্ডি জোটের বৈঠকের দিকে। সেখানে কংগ্রেসের আপত্তির পাশাপাশি শরিক দলগুলির পৃথক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের সম্মিলিত কর্মসূচি তৈরি হয় কি না, সেটাই এখন দেখার। বিশেষ করে এনসিপি ও ডিএমকে শেষ পর্যন্ত কী অবস্থান নেয়, তার উপর সংসদের ভিতরে বিরোধী শিবিরের কৌশল অনেকটাই নির্ভর করতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News