Sunday, June 21, 2026
HomeScrollঈশান ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড! ২৭২ রানের টার্গেট দিল ভারত
India vs Newzeland t20 series 2026

ঈশান ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড! ২৭২ রানের টার্গেট দিল ভারত

৪২ বলে শতরান করলেন ইশান

ওয়েব ডেস্ক : তিরুঅনন্তপুরমে (Thiruvananthapuram) চলছে ভারত (India) ও নিউজিল্যান্ডের (Newzeland) মধ্যে টি২০ সিরিজের (T20 Series) শেষ ম্যাচ। এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে সেঞ্চুরি করলেন ইশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ৪২ বলে শতরান করলেন তিনি। যার ফলে ২০ ওভারে ভারতের স্কোর গিয়ে পৌঁছল ২৭১ রানে। তবে এদিন ফের একবার ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। ফলে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav)। আর ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা। অন্যদিক দিক মনে করা হচ্ছিল এদিন রান করবেন সঞ্জু। কিন্তু তিনি রান পেলেন না। কিন্তু দুই ওপেনার আউট হওয়ার পরেই শুরু হয় সূর্যকুমার ও ইশানের তাণ্ডব। এর পরেই শেষে হার্দিক এসে ফিনিশিং টাচ দিলেন। যার ফলে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৭১ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া।

আরও খবর : ‘নাটক’ বজায় পাকিস্তানের! বিশেষ ইভেন্ট বাতিল পাক বোর্ডের

এদিন দারুণ শুরু করেন অভিষেক। তিনি ১৬ বলে ৩০ রান করে আউট হন তিনি। স্যামসন করেন মাত্র ৬ রান। তার পরেই ভারত অধিনায়ক ৩০ বলে ৬৩ রান করে প্যাবিলিয়নে ফেরেন। এই ইনিংসে তিনি ৬টা ছয় ও ৪টি চার মেরেছেন। তবে এদিন সব থেকে বেশি নজর কাড়ে ইশান কিষাণের ব্যাটিং। তিনি ৪৩ বলে ১০৩ রালেন দুর্দান্ত ইনিং খেলেন। মেরেছে ১০টি ছয় ও ৬টি চার। শেষে হার্দিক এসে ১৭ বলে ৪২ রান করেন। পাশাপাশি রিঙ্কু সিং ৮ ও শিবম ডুবে ৭ রান করেন। ফলে বিশাল তোলে ভারত।

এদিন নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুশন ২টি উইকেট নেন। জেকব ডাফি, কাইল জেমিসন, অধিনায়ক মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নিয়েছেন। কিন্তু কোনও বোলারই ভারতের রান আটকাতে পারেননি। অন্যদিকে ইতিমদ্যে ব্যাটিংয়ে নেমে পড়েছে নিউজিল্যান্ড। আর প্রথম ওভারেই পড়ে গিয়েছে ১ উইকেট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto