Sunday, June 21, 2026
HomeBig newsঈশান-অর্শদীপের তাণ্ডব! শেষ ম্যাচেও অব্যাহত টিম ইন্ডিয়ার দাপট
India Vs New Zealand

ঈশান-অর্শদীপের তাণ্ডব! শেষ ম্যাচেও অব্যাহত টিম ইন্ডিয়ার দাপট

২৭২ রানের পাহাড় টপকাতে পারল না নিউজিল্যান্ড, ৪৬ রানে ম্যাচ জিতল ভারত

ওয়েব ডেস্ক: একটা ম্যাচ হারলেও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে কুপোকাত করল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচেও (India Vs New Zealand) দাপুটে জয় পেল ভারতীয় দল। ভারতের দেওয়া ২৭২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রাণপণ লড়াই করলেও ২২৫ রানেই গুটিয়ে গেল কিউয়ি ব্যাটিং লাইনআপ। অর্শদীপের (Arshdeep Singh) ‘ফাইফার’ আর অক্ষরের ঘূর্ণিতে আবদ্ধ হয়ে ২ বল বাকি থাকতেই সাজঘরে ফিরে গেল গোটা নিউজিল্যান্ড দল।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। এদিনও দুর্দান্ত ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা। অন্যদিক দিক মনে করা হচ্ছিল এদিন রান করবেন সঞ্জু। কিন্তু তিনি রান পেলেন না। কিন্তু দুই ওপেনার আউট হওয়ার পরেই শুরু হয় সূর্যকুমার ও ইশানের তাণ্ডব। এর পরেই শেষে হার্দিক এসে ফিনিশিং টাচ দিলেন। যার ফলে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৭১ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। এদিন অভিষেক করেন ৩০ রান, ৬৩ রান করেন সূর্যকুমার, ইশান কিষাণের ব্যাট থেকে এদিন তিনি ৪৩ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস উঠে আসে। শেষে হার্দিক ৪২ রান করেন।

আরও পড়ুন: ঈশান ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড! ২৭২ রানের টার্গেট দিল ভারত

রানের পাহাড়ে উঠতে প্রথম ওভারেই হোঁচট খায় কিউয়ি দল। প্রথম ওভারেই সেইফার্টকে আউট করেন অর্শদীপ। তবে রাচিন রবীন্দ্রকে নিয়ে ১০০ রানের পার্টনারশিপ গড়েন ফিন অ্যালেন। তিনি ৩৮ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন, ৩০ রানে আউট হন রবীন্দ্র। মিচেলের ব্যাট থেকে এদিন আসে ২৬ রান। শেষদিকে ইশ সোধি ১৫ বলে ৩৩ রান করে ম্যাচ জেতানোর চেষ্টা করলেও ২২৫ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৪৬ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto