Thursday, July 2, 2026
HomeScrollজুড়ে যাচ্ছে হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইন! নতুন প্রস্তাব রেলের
Indian Railways

জুড়ে যাচ্ছে হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইন! নতুন প্রস্তাব রেলের

রসুলপুর থেকে পাল্লা রোড পর্যন্ত প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

ওয়েব ডেস্ক: আরও উন্নত হতে চলেছে দুই বর্ধমান, হুগলি ও বাঁকুড়া- এই তিন জেলার রেল যোগাযোগ। কারণে এবার জুড়ে যেতে চলেছে হাওড়া-বর্ধমান মেন লাইনের (Howrah-Bardhaman Main Line) ও কর্ড লাইন (Howrah-Bardhaman Cord Line)। দক্ষিণবঙ্গের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে এবার নতুন পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রেল (Indian Railways)। ইতিমধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেল বা বিডিআর লাইনের (BDR Line) সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছে বলে খবর।

বর্তমানে হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের কোনও সরাসরি যোগাযোগ নেই। ফলে বর্ধমান বা বাঁকুড়া থেকে একই ট্রেনে হুগলির তারকেশ্বর যাতায়াত সম্ভব নয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি বর্ধমান-বাঁকুড়া-হুগলির বহু কৃষককেও দীর্ঘ ঘুরপথে যাতায়াত করতে হয়। গত বছর কর্ড শাখার মশাগ্রাম স্টেশনের সঙ্গে বিডিআর লাইনের সংযোগ হলেও সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি।

আরও পড়ুন: দক্ষিণে বাড়ছে তাপমাত্রা! উত্তরে দাপট দেখাচ্ছে শীত

এই পরিস্থিতিতে রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান মেন লাইনের রসুলপুর থেকে কর্ড শাখার পাল্লা রোড পর্যন্ত প্রায় সাত থেকে আট কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে মশাগ্রামে কর্ড শাখার লাইন ও বাঁকুড়া লাইনের ক্রসিংয়ের জন্য একটি রেল ওভার ব্রিজ তৈরির প্রস্তাবও আনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বালি স্টেশনের আদলে মশাগ্রামে একই স্টেশনের উপরে ও নীচে দুটি প্ল্যাটফর্ম থাকবে। এই নতুন ব্যবস্থাপনায় বাঁকুড়া-মশাগ্রাম লাইনের মাঠনসিপুর স্টেশনকে ‘হল্ট স্টেশন’ হিসেবে চিহ্নিত করা হবে। পাশাপাশি মাঠনসিপুর থেকে হুগলির জঙ্গলপাড়া পর্যন্ত নতুন রেললাইন বসানোর ভাবনাও রয়েছে রেলের। এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রেল বোর্ড ইতিমধ্যেই রসুলপুর থেকে পাল্লা রোড-মশাগ্রাম-মাঠনসিপুর হয়ে জঙ্গলপাড়া পর্যন্ত মোট ৭৮ কিলোমিটার রেলপথের সমীক্ষার নির্দেশ দিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO