Thursday, July 2, 2026
HomeScrollঅ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুল! চিন্তায় ১০৩ জন ছাত্রছাত্রী
Madhyamik Exam 2026

অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুল! চিন্তায় ১০৩ জন ছাত্রছাত্রী

ভুলের কারণে ৮৬টি স্কুলকে কড়া নির্দেশ দিল পর্ষদ!

ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক ঘন্টা। তার পরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা (Studets)। কিন্তু তার মাঝে মাথায় হোত নিয়ে বসে রয়েছে শতাধিক পরীক্ষার্থী। জানা যাচ্ছে বহু স্কুল (Schools) তাদের পড়ুয়াদের অ্যাডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করেনি। যা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যার ফলে অনিশ্চিয়তার মুখে ১০৩ জন ছাত্রছাত্রী।

এই বিষয়টি নজরে আসতেই নড়ে চড়েচড়ে বসেছে মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)। এই ভুলের কারণে ৮৬টি স্কুলকে কড়া নির্দেশ দিল পর্ষদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, স্কুলগুলিকে রবিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করতে হবে। স্কুলগুলি যদি তা না করে, তাহলে ১০৩ জন পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেই জানানো হয়েছে।

আরও খবর : রেজিস্ট্রেশন সম্পন্ন করেও পরীক্ষায় বসছে না বহু পড়ুয়া! কেন?

স্কুলগুলির এমন গাফিলতির কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবক ও শিক্ষা মহলে। পর্ষদ সূত্রে খবর, অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য স্কুলগুলিকে (Schools) পর্ষদের তরফে বার বার জানানো হয়েছিল। কিন্তু তা তারা নেয়নি। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে পর্ষদের তরফে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2026), চলবে ১২ ফেব্রুয়ারি অবধি। ২০২৬-এর মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৩৯। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী রয়েছেন ৪,২৬,৭৩৩ জন এবং মহিলা পরীক্ষার্থী রয়েছেন ৫,৪৪,৬০৬ জন। সকাল ১০ থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন পরীক্ষার্থীরা। সকাল ১০:৪৫-এ প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টায় পরীক্ষা শেষ হবে। রাজ্যে মোট ২৬৮২ কেন্দ্রে পরীক্ষা হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO