HomeScrollকেমন সাজে ২০২৬-এর বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন? দেখুন
Nirmala Sitharaman

কেমন সাজে ২০২৬-এর বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন? দেখুন

প্রতিবারের মতো এবারও অর্থমন্ত্রীর শাড়িতে মিলল বিশেষ বার্তা

ওয়েব ডেস্ক: বাজেট (Union Budget 2026) পেশ করতে ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তবে বাজেটের ঝাঁপি খোলার আগেই নজর কেড়েছে তাঁর পোশাক। বিগত কয়েকবছরের মতোই এবারও বাজেটের লাল ফাইল হাতে এক বিশেষ শাড়িতে (Nirmala Sitharaman Saree) দেখা গেল বর্ষীয়ান অর্থমন্ত্রীকে। ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি, শাল সহ কেমন ছিল নির্মলার বাজেটের সাজ? দেখে নেওয়া যাক।

রবিবার নির্মলার পরনে ছিল মভ ঘেঁষা মেরুন রঙের একটি রেশমের কাঞ্জিভরম শাড়ি, যা বোনা হয়েছে রেশম ও জড়ির মিশেলে। শাড়িটির উপরে সোনালি সুতোয় তৈরি সূক্ষ্ম চেকের কাজ রয়েছে, পাড়ে ব্যবহৃত হয়েছে গাঢ় চকলেট রঙ, যার উপর রূপালি ও সোনালি জড়ি দিয়ে বোনা জোড়া ফিতের কাজ বেশ নজরকাড়া। শাড়িটির বুনন ও নকশা দেখে মনে করা হচ্ছে, এটি দক্ষিণ ভারতের কোনও ঐতিহ্যবাহী প্রদেশের শিল্পীদের হাতের কাজ।

আরও পড়ুন: বাজেট পেশের আগে বড় ধাক্কা, বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! নতুন দাম কত হল?

সাধারণত শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ় বেছে নেওয়ার জন্য পরিচিত অর্থমন্ত্রী এ দিন খানিকটা ব্যতিক্রমী পথেই হাঁটেন। বাজেটের দিন তিনি পরেছিলেন সর্ষে হলুদ রঙের উলের ব্লাউজ়। তার উপর শাড়ির পাড়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় চকলেট রঙের একটি উলের শাল জড়িয়েছিলেন তিনি। নীতিনির্ধারণের গুরুদায়িত্বের পাশাপাশি দেশের হস্তশিল্প ও ঐতিহ্যবাহী বুননের প্রতি তাঁর এই সচেতন পছন্দ বারবারই প্রশংসা কুড়িয়েছে। ২০২৬ সালের বাজেটের দিনেও নির্মলার শাড়ি যেন সেই ধারাবাহিকতাকেই বজায় রাখল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News