Tuesday, June 16, 2026
HomeScrollফেব্রুয়ারিতেই বদলাতে পারে ভাগ্য, শনির কৃপায় উত্থানের পথে ৩ রাশি
Horoscope Today

ফেব্রুয়ারিতেই বদলাতে পারে ভাগ্য, শনির কৃপায় উত্থানের পথে ৩ রাশি

আপনার রাশি কি তালিকায় রয়েছে?

ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, শনিদেবকে কর্মফল দাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মানুষের কর্ম অনুযায়ী তিনি ফল প্রদান করেন বলে বিশ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে শনির অবস্থান পরিবর্তনের ফলে ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও সামগ্রিক পরিবেশেও তার প্রভাব পড়ে। শনির উদয়কে জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচক হিসেবে ধরা হয় (Horoscope Today)।

জ্যোতিষবিদদের মতে, ২০২৬ সালের এপ্রিল মাসে শনি মীন রাশিতে উদিত হবেন। তার আগেই ফেব্রুয়ারি মাস থেকে কিছু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কর্মক্ষেত্র, আয় ও সামাজিক মর্যাদায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্যলাভ, ভাগ্য ফিরবে কোন রাশির জাতকদের?

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য শনির প্রভাব অর্থনৈতিক দিক থেকে শুভ হতে চলেছে। শনি লাভ ঘরকে সক্রিয় করায় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত মিলছে, পাশাপাশি পারিবারিক সমর্থনও পাওয়া যেতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের যোগ থাকলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে শনির উদয় কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অফিস বা ব্যবসায় পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক উদ্যোগ, অংশীদারিত্ব বা বিনিয়োগ লাভজনক হতে পারে। গবেষণা, অধ্যয়ন ও বিশ্লেষণমূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য সময়টি বিশেষ অনুকূল বলে মনে করা হচ্ছে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য শনির প্রভাব অগ্রগতি ও আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূল। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে এবং প্রশংসা অর্জনের যোগ রয়েছে। যানবাহন বা সম্পত্তি কেনার সম্ভাবনাও তৈরি হতে পারে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO