Friday, April 10, 2026
HomeBig newsদাবদাহ থেকে স্বস্তি, বুধবার থেকে বৃষ্টি বাংলায়?

দাবদাহ থেকে স্বস্তি, বুধবার থেকে বৃষ্টি বাংলায়?

ওয়েবডেস্ক: মার্চেই অসহ্য গরম (Hot)। রোদের তেজে দুপুরে রাস্তা ফাঁকা। কলকাতায় তাপমাত্রা ৩৬, ৩৭ ডিগ্রি পার করে এগিয়ে চলেছে। ক্রমশ চড়ছে পারদ।  তাপপ্রবাহ রাজ্যের একাধিক জেলায়। সোমবার ঈদের দিনে সকাল থেকে খানিকটা মেঘলা আকাশ। দুপুরেই হাওয়া অফিসের শুভ সংবাদ। দাবদাহ থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। স্বস্তির বৃষ্টির (Rain) পূর্বাভাস (Weather Forecast) রাজ্যজুড়ে। শুক্রবার কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গ ভিজতে পারে। ছত্তিশগঢ় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবেও জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়ণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহেই।

বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে। বুধবার পশ্চিমের ৩/৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।

আরও পড়ুন: তীব্র গরম! বদলাতে চলছে কি স্কুলের সময়?

সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়বে আজ থেকেই। উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী ৪/৫ দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto