Monday, May 25, 2026
HomeScroll৪৯ ওসি-সহ একাধিক এসআই বদলির নির্দেশ
West Bengal Assembly Election

৪৯ ওসি-সহ একাধিক এসআই বদলির নির্দেশ

নির্বাচনের আগে বড় প্রশাসনিক রদবদল

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বড় প্রশাসনিক রদবদল। ৪৯ ওসি-সহ একাধিক এসআই বদলির নির্দেশ। আসন্ন নির্বাচনের প্রাক্কালে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ মেনে রাজ্যজুড়ে একাধিক সাব-ইনস্পেক্টর (এসআই) ও ইনস্পেক্টরদের বদলির নির্দেশ জারি করা হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, এর আগে মোট ১৫০ জন এসআই ও ইনস্পেক্টরকে বদলি করা হয়েছিল। তাঁদের মধ্যে ৪৯ জন এসআই বিভিন্ন থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। নতুন নির্দেশে ওই ওসি পদে থাকা এসআইদেরও সরিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় এই বদলির প্রভাব পড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, সুন্দরবন, বারাসত, কৃষ্ণনগর, রানাঘাট, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি-সহ বিভিন্ন জায়গায় কর্মরত অফিসারদের নাম তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব অফিসারদের বদলি করা হচ্ছে তাঁদের আগের জেলায় রাখা যাবে না এবং নির্বাচনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনও সম্পর্ক থাকবে না এমন পদে তাঁদের পোস্টিং দিতে হবে। পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ধরনের হস্তক্ষেপ করবেন না—এই মর্মে লিখিত অঙ্গীকারও জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসারদের।
পুলিশ ডিরেক্টরেট স্পষ্ট জানিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যেই সমস্ত বদলির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ রাখতে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।

আরও পড়ুন: ‘সৌজন্যের সীমা রাখবেন’, পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D