Monday, March 16, 2026
Homeবিনোদনমুক্তি পেল 'দেবী চৌধুরাণী'র প্রথম গান

মুক্তি পেল ‘দেবী চৌধুরাণী’র প্রথম গান

কলকাতা: এবার পুজোয় মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরানী'(Debi Chowdhurani)। বহুদিন পর অবশেষে এই ছবির টিজার প্রকাশ্যে আসায় দর্শকরা যথেষ্ট আবেগ প্রকাশ করেছিলেন। এবার প্রকাশ্যে এলো ছবির প্রথম গান ‘দুর্গম গিরি কান্তার মরু’। আজ মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির এই গান। ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Shrabanti Chattopadhya) কে দেখা যাবে নাম ভূমিকায়। ভবানী পাঠকে(Bhabani Pathak)র চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chattopadhya)কে। ছবিটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র(Subhrajit Mitra)।

আরও পড়ুন:‘যত কান্ড কলকাতাতেই’ ছবির প্রচারে কেন আবির নেই! ক্ষোভ প্রকাশ পরিচালক অনীকের

প্রসঙ্গত,বেশ কিছুদিন আগে বলিউড ছবিতে কাজী নজরুল ইসলামে(Kaji Nazrul Islam)র এই জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছিল। সংগীত পরিচালকদের অবশ্য এই গান কম্পোজিশনের জন্য যথেষ্ট কটাক্ষ করা হয়েছিল।
‘দুর্গম গিরি কান্তার মরু'(Durgam Giri Kantar Maru)র সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(Bankim Chandra Chattopadhya) রচিত ‘বন্দেমাতরাম'(Bandemataram) গানটিও রাখা হয়েছে। ‘দেবী চৌধুরানী’ ছবিতে গানটি পরিচালনা করেছেন পন্ডিত বিক্রম ঘোষ(Pandit Bikram Ghosh)।
গানটি গেয়েছেন বিক্রমের সঙ্গে ইমন চক্রবর্তী(Iman Chakraborty),দুর্নিবার সাহা(Durnibar Saha),উজ্জয়নী মুখোপাধ্যায়(Ujjaini Mukherjee) ও তিমির বিশ্বাস(Timir Biswas)।
উল্লেখ্য যে এই ছবি মুক্তির আগেই ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে নিউইয়র্কের টাইম স্কোয়ারে(Time Square) ‘দেবী চৌধুরানী’র টিজার প্রদর্শন করা হয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদেশের মাটিতে এই বাংলা ছবি নতুন নজির গড়েছিল। যেখানে প্রথমেই পর্দার ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভারী গলায় বলতে শোনা যায়, ‘১৭৭০ খ্রিস্টাব্দে লোভী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে গর্জে ওঠা একদল সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস এই গল্পে। এক বিন্দু লোহা থেকেই গড়ে ওঠে এক শানিত তরবারি’। এরপরই দেখা যায় শিষ্যকে যুদ্ধের জন্য তৈরি করছেন ভবানী পাঠক।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88