Sunday, June 14, 2026
HomeScrollভোটের আগে কড়া কমিশন! ৫ রাজ্যে মডেল কোড অব কনডাক্ট লাগুর নির্দেশ
Election Commission

ভোটের আগে কড়া কমিশন! ৫ রাজ্যে মডেল কোড অব কনডাক্ট লাগুর নির্দেশ

পাঁচ রাজ্যে মডেল কোড অব কনডাক্ট জারি করার নির্দেশ নির্বাচনের...

কলকাতা: পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে মডেল কোড অব কনডাক্ট (Model Code of Conduct) কার্যকর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, এই পাঁচ রাজ্যের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভোট ঘোষণার পর থেকেই যাতে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।

কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের (Chief Electoral Officer) অবিলম্বে মডেল কোড অব কনডাক্ট কার্যকর করতে হবে এবং তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রশাসনের সব স্তরে এই নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলায় আমলা বদল ঘিরে উত্তপ্ত সংসদ! রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের

নির্দেশিকা অনুযায়ী, ভোট ঘোষণা হওয়ার পর থেকেই সরকারি প্রকল্প ঘোষণা, নতুন নীতি বা প্রকল্প চালু করা, সরকারি অর্থে প্রচার কিংবা সরকারি সম্পদকে রাজনৈতিক প্রচারে ব্যবহার, এসব ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক প্রচারের কোনও সুযোগ দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের দাবি, সব রাজনৈতিক দলের জন্য সমান ক্ষেত্র তৈরি করা এবং ভোট প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতেই মডেল কোড অব কনডাক্ট কার্যকর করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d