Monday, June 15, 2026
HomeScrollইরানের ড্রোন আছড়ে পড়ল দুবাইয়ের বিমানবন্দরে, বিমান চলাচল বন্ধ

ইরানের ড্রোন আছড়ে পড়ল দুবাইয়ের বিমানবন্দরে, বিমান চলাচল বন্ধ

দুবাই ও দোহার বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকাতে হামলার আশঙ্কা

ওয়েবডেস্ক-  যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য (Middle East) । যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে (World) । ১৭ দিন ধরে চলছে এই যুদ্ধ। সোমবার ভোরে ইরানের (Iran) ছোড়া ড্রোন আছড়ে পড়েছে দুবাই বিমানবন্দরে (Dubai Airport) । দাউ দাউ করে জ্বলছে বিমানবন্দরের একাংশ। এর পর থেকেই দুবাইয়ে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। দুবাই ও দোহার বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকাতে হামলা হতে পারে বলে আশঙ্কা। সেখান থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। এখনও পর্যন্ত দুবাইয়ে হতাহতের কোনও খবর নেই।

প্রাথমিকভাবে খবর, দুবাই বিমানবন্দরে একটি তেলের ট্যাঙ্কারে আছড়ে পড়েছে ড্রোন। যুদ্ধের শুরুর থেকেই বারবার আক্রমণের টার্গেট দুবাই বিমানবন্দর। সোমবার ইরানের ছোঁড়া ড্রোন আছড়ে পড়ে সেখানে। দাউ দাউ করে জ্বলে ওঠে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।  কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে দুবাইয়ের প্রশাসন। এই ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-  ইজারায়েলকে গোপন তথ্য সরবরাহের অভিযোগ! ইরানে গ্রেফতার ২০

রবিবার ইরানের জাতীয় টিভিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, জনবসতিপূর্ণ এলাকাগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছে মার্কিন সেনা। তাই আমজনতার বসতি লক্ষ্য করে তেহরান আক্রমণ চালাতে পারে। তাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। ইরানের তরফে মানচিত্র প্রকাশ করে দেখানো হয়েছে, কোন এলাকাগুলিতে তারা আক্রমণ করবে। এর পরেই সোমবার সকালে ইরানের ড্রোন আছড়ে পড়েছে দুবাই বিমানবন্দরে। বিমানবন্দর সংলগ্ন এলাকা এড়িয়ে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার সকালে কোচি থেকে একটি বিমান দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। সেটি আবার ফিরে আসে কোচিতে।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d