কলকাতা: নীরজের ফ্রেমে ধরা ভারতের পরিযায়ী শ্রমিকদের করুণ কাহিনি। ভারতে মুক্তির আগেই ৯৮তম অস্কারের দৌড়ে নাম লিখিয়েছিল নীরজ ঘাওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ (Homebound)। কানের মঞ্চে যে সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ হন খোদ মার্টিন স্করসেসি।আশা জাগিয়েও ফের একবার ভারতকে বঞ্চিত করা হল অস্কার থেকে।
‘হোমবাউন্ড’ ছবিটি এক নিখাদ বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে নির্মিত নীরজ ঘাওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল পঁচিশ সালের ২৬ সেপ্টেম্বর। গত বছরই ছবির প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন যে, অ্যাকাডেমি পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে। কিন্তু বৃহস্পতিবার অ্যাকাডেমির তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছে ‘হোমবাউন্ড’।
আরও পড়ুন:
এ বছর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, স্পেনের ‘সিরাত’ এবং তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’। সেই তালিকায় জায়গা না পেলেও, শেষ ১৫টি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’







