Thursday, May 14, 2026
HomeScrollকমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প নিয়ে তোপ মমতার
Mamata Banerjee

কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প নিয়ে তোপ মমতার

মধ্যরাতে ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) চিঠিতে বিজেপি্র স্ট্যাম্প দেওয়া। এই ছবি প্রকাশ পাওয়ার পর কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। চিঠি বিতর্ক আরও উসকে কমিশনকে কার্যত তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরুর আগে দমদম বিমানবন্দরে ওই চিঠি হাতে দাঁড়িয়ে প্রমাণ দেখালেন। বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বললেন, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে, কারা এসব করাচ্ছে। বিজেপির কথায় কমিশন চলছে, তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূল নেত্রী সব রাজনৈতিক দলের কাছে এর বিরোধিতা করার আবেদন জানান।

নির্বাচন কমিশনের একটি ছ’বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যাতে পদ্মফুল চিহ্ন-সহ বিজেপির নাম লেখা সিল ব্যবহার করা ছিল।ছ’বছর আগের ওই ঘটনাকে ‘ক্লারিক্যাল মিস্টেক’ বলে সাফাই দিয়েছে কমিশন। মঙ্গলবার বিধানসভার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে সেই নথি নিয়েই কমিশনকে বিঁধলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হাতে ওই কাগজের প্রতিলিপি নিয়ে মমতা বলেন, ‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ”এই চিঠি শুধু কেরলের নয়। এখানে স্পষ্ট লেখা আছে, ”এটা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। বলা হচ্ছে, ক্লারিক্যাল মিসটেক। ক্লারিক্যাল মিসটেক নাকি পলিটিক্যাল এজেন্ডা?”

আরও পড়ুন: কমিশন কি BJP-র ‘বি টিম’? সরকারি নথিতে দলীয় স্ট্যাম্প কেন? প্রমাণ দিয়ে তোপ তৃণমূলের

এ প্রসঙ্গে বিরোধীদের কাছে তাঁর আবেদন, ”সবার বিরোধী রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, কমিশনের এই একপেশে কার্যকলাপের বিরুদ্ধে সকলে একসঙ্গে প্রতিবাদ করুন। তৃণমূল সুপ্রিমো রং না দেখে ডান-বাম সবাইকে পাশে থাকার আহ্বান জানান। রং বিচার না করে সবাই জোট বাঁধুন। গণমাধ্যমকেও প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান। মুখ্যমন্ত্রী বলেন, আমার পাশে থাকার দরকার নেই, মানুষের পাশে থাকুন। মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে বাঁচাতে একজোট হওয়া হোক সবাই। একইসঙ্গে আইপিএস, আইএএসদের রদবদল নিয়েও সুর চড়ালেন। সুর চড়ালেন মধ্যরাতে এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়েও। মমতার সাফ কথা, “‘তালিকা বার করতে এত ভয় কেন? তা হলে কি তালিকায় স্বচ্ছতা নেই? মধ্যরাতে লিস্ট কেন বের হবে? এখনও পর্যন্ত লিস্ট বুথে, ব্লকে, জেলায় কোথাও টাঙানো হয়নি। কালকেও দু’জন আত্মহত্যা করেছে। তার আগেও দুজন আত্মহত্যা করেছে। প্রায় ২২০ জন মানুষ এর মধ্যে মারা গেল।”

আজ উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ভোটের প্রচার শুরু করবেন তিনি। এদিন যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি কমিশনকে নিশানা করে একের পর এক তোপ দাগেন।একসঙ্গে ভোটের কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রচারে বেরোচ্ছি, চালসা যেতে যেতে বিকেল হয়ে যাবে। কাল ময়নাগুড়ি থেকে ডাবগ্রাম, তারপর মাটিগাড়া হয়ে শিলিগুড়িতে থাকব। পরশু অন্ডাল হয়ে পাণ্ডবেশ্বর আসব।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto