Thursday, April 9, 2026
Homeবিনোদনআচমকা অসুস্থ মা, শুটিং ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরলেন জ্যাকলিন!

আচমকা অসুস্থ মা, শুটিং ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরলেন জ্যাকলিন!

ওয়েব ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের(Jacqueline Fernandez)মা কিম ফার্নান্দেজ(Kim Fernandez) গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে(Leelabati Hospital, Mumbai) আইসিইউতে(ICU) চিকিৎসাধীন রয়েছেন।  মায়ের অসুস্থতার খবর পেয়ে শুটিংয়ের কাজ ফেলে জ্যাকলিন দ্রুত মুম্বইয়ে ছুটে আসেন। যদিও জ্যাকলিনের পরিবারের তরফে কিমের অসুস্থতা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

এক প্রতিবেদন অনুসারে, কিম ফার্নান্দেজকে আইসিইউতে স্থানান্তরিত করার পর, জ্যাকলিন তার সমস্ত কাজ স্থগিত করে সরাসরি হাসপাতালে চলে যান। উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে কিম ফার্নান্দেজ একবার অসুস্থ হয়ে পড়েন। সে-সময় স্ট্রোক হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আরও পড়ুন:আসছে ইমরান হাশমির ‘আওয়ারাপন’ সিক্যুয়েল!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন তার মায়ের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার মা সবসময় তাকে সমর্থন জুগিয়ে এসেছেন। জীবনের কঠিন সময়ে মা-ই তার সবচেয়ে বড় শক্তি।

সুকেশ চন্দ্রশেখর বিতর্কে নাম জড়ানোর কারণে জ্যাকলিন খবরের শিরোনামে ছিলেন। এই ঘটনার জেরে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থেকে শুরু করে কর্মজীবনেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তাকে। অভিনেত্রীর জীবনের এই কঠিন সময়ে তার মা তাকে সাহস যুগিয়েছেন।জেলে বসেই নানা সময়ে বলি সুন্দরী জ্যাকলিনের প্রতি প্রেম উজাড় করেন ঠগ সুকেশ চন্দ্রশেখর। একের পর এক প্রেমের চিঠিও লেখেন জ্যাকলিনকে। অন্যদিকে, জ্যাকলিন কিন্তু মোটেই পাত্তা দেননি সুকেশের এই প্রেমকে। বরং সুকেশের এই প্রেমের ঠেলায় আদালতের চক্কর খেতে খেতে বিরক্ত অভিনেত্রী। এর জেরে অভিনেত্রীর কাজের ক্ষতি হয়েছে বলে মনে করে তাঁর অনুরাগীরা।

উল্লেখ্য, ২০২২ সালেও জ্যাকলিনের মায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় তাঁর মস্কিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। কিমকে তখন বাহারিনের একটি হাসপাতালে ভর্তি(Hospitalized) করা হয়। জ্যাকলিন কখনই নিজের ব্যক্তিগত জীবন, পরিবার এসব নিয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু তা সত্ত্বেও মায়ের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বরাবর অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। বাবা-মা আমার জীবনের আবচেয়ে বড় অনুপ্রেরণা। মুম্বইয়ে কাজের সূত্রে আমি একাই থাকি। সেকারণে পরিবারকে খুব মিস করি।”

কাজের দিক থেকে, জ্যাকলিনকে শীঘ্রই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে। আহমেদ খান পরিচালিত এবং জ্যোতি দেশপাণ্ডে ও ফিরোজ এ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি, রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, দিশা পাটানি, লারা দত্ত, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, জনি লিভার, রাজপাল যাদব এবং মিকা সিং-এর মতো তারকারা অভিনয় করেছেন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto