Saturday, June 6, 2026
HomeScroll‘পর্যটনে আমরা রাখব শীশমহলকে, মানুষ টিকিট কেটে দেখবে’, কেজরিকে তুলোধনা রেখা গুপ্তার

‘পর্যটনে আমরা রাখব শীশমহলকে, মানুষ টিকিট কেটে দেখবে’, কেজরিকে তুলোধনা রেখা গুপ্তার

নয়াদিল্লি: শীশমহল (Sheeshmahalবিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জীবন থেকে। ভোট থেকে শুরু করে দিল্লি শহরে বাজেট পেশ করতেই গিয়ে ফের শীশমহলকে সামনে রেখে কেজরিওয়ালকে একের পর এক আক্রমণ শানালেন দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Cm Rekha Gupta)। বলা যেতে পারে, দিল্লি বিধানসভা ভোটে প্রচার থেকে শুরু করে বিজেপির কাছে পরাজিত সব কিছুতেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীশমহল ইস্যুতে কোণঠাসা।

দিল্লির মুখ্যমন্ত্রী শহরের জন্য ২০২৫-২৬ সালের বাজেটে (Delhi Budget 2025-26) পেশ করেছেন। সেই বাজেটে ১ লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। রেখা গুপ্ত জোরালো আক্রমণ কেজরিওয়াল প্রাক্তন বাসভবন সংস্কারের জন্য করদাতাদের ৪৫ কোটির অপব্যবহার করেছেন। ‘দিল্লির মালিক’ বলে কটাক্ষ করে রেখা কটাক্ষ তিনি দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন কেজরিওয়াল। যানযট মুক্ত করার জন্য যে প্রকল্পে তিনি নিয়েছিলেন, তা অপূর্ণই থেকে গেছে।  প্রতিশ্রুতি আর কাজের মধ্যে বিস্তর ফারাক। রেখার তীব্র কটাক্ষ আপনি শীশমহল বানিয়েছেন, আর আমরা গরিবদের জন্য ঘর বানাব। আপনি লক্ষ টাকা খরচ করে সোনার শৌচাগার বানিয়েছেন নিজের জন্য, আর আমরা গরিবদের জন্য শৌচাগার তৈরি করব।

আরও পড়ুন: নবরাত্রিতে দিল্লিতে বন্ধ রাখতে হবে মাংসের দোকান, নয়া ফতোয়া বিজেপির রবীন্দ্র নেগির

রেখা গুপ্তা দিল্লি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেই পর্যটনের তালিকায় ভারত মণ্ডপম, একটি বাণিজ্যিক হল তৈরি হবে। যার জন্য ১৭৭ কোটি টাকা বরাদ্দ করা হবে। আমরা তার মধ্যে ‘শীশমহল’ রাখব। টিকিট কেটে লোকে শীশমহল দেখবে।

রেখা গুপ্তা বলেন, আপনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে বেড়াচ্ছেন।

মঙ্গলবার বিধানসভায় বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, মহিলাদের নিরাপত্তার জন্য ৫০ হাজারেরও বেশি ক্যামেরা স্থাপন করা হবে। সড়ক ও সেতুর পরিকাঠামোর জন্য ৩৮৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বস্তি এবং জেজে কলোনিগুলিতে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য ৬৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”

যমুনা নদীর সংস্কার নিয়ে রেখা বলেন, যমুনা দূষিত জলের সঙ্গে লড়াই করছে। সরকার যমুনা নদী পরিষ্কার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি আমাদের কাছে কেবল একটি নদী নয়, সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে আছে। ৪০টি বিকেন্দ্রীভূত পয়ঃনিষ্কাশন কেন্দ্র তৈরির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে কোনও পয়ঃনিষ্কাশন জল সরাসরি যমুনা নদীতে না পড়ে।”

দিল্লির প্রতিটি নাগরিককে বিশুদ্ধ জল এবং সঠিক স্যানিটেশন সরবরাহ করা আমাদের সরকারের অগ্রাধিকার। খুশির সঙ্গে জানাচ্ছি, আমরা এই ক্ষেত্রে জন্য ৯,০০০ কোটি টাকার ঐতিহাসিক বাজেট বরাদ্দ করেছি।” মহিলাদের নিরাপত্তার জন্য ৫০ হাজারেরও বেশি ক্যামেরা স্থাপন করা হবে। সড়ক ও সেতুর পরিকাঠামোর জন্য ৩৮৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বস্তি এবং জেজে কলোনিগুলিতে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য ৬৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”

সংসদে না থাকার জন্য কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের করা কটাক্ষের বিরুদ্ধে কোনও পাওয়া যায়নি।

দেখুন অন্য খবর:

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini