Thursday, July 9, 2026
HomeScrollনিরাপত্তারক্ষী ছাড়াই বাড়ি বাড়ি প্রচারে বাঁকুড়ার সোনামুখীর বিজেপি প্রার্থী
BJP candidate Dibakar Gharami

নিরাপত্তারক্ষী ছাড়াই বাড়ি বাড়ি প্রচারে বাঁকুড়ার সোনামুখীর বিজেপি প্রার্থী

তিনি সাধারণ জনপ্রতিনিধি, এই বার্তা দিয়ে মানুষের মন জয়ে মরিয়া বিজেপি প্রার্থী

বাঁকুড়া: সকালে নিজের জমিতে কৃষি কাজ করে দিনভর ভোট প্রচার সোনামুখীর (Sonamukhi)  বিজেপি প্রার্থীর ( BJP Candidate) , সাত সকালেই নিরাপত্তা রক্ষী ঘরে রেখে সাইকেলে করে বাড়ি থেকে প্রায়  দেড় কিলোমিটার দূরে গিয়ে নিজের জমিতে জলসেচ, শসা জমির পর্যবেক্ষণ, এবং বাদাম জমিতে আগাছা নিরানোর কাজ করছেন বিজেপি প্রার্থী।

বাঁকুড়া (Bakura)  জেলা সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী (BJP candidate Dibakar Gharami) । বাড়ি সোনামুখী থানার কুরুমপুর গ্রামে। কৃষক পরিবারের সন্তান। বিগত পাঁচ বছর তিনি বিজেপির ক্রিকেটে জয়লাভ করে এলাকার বিধায়ক ছিলেন। রয়েছে তার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী। এত কিছুর পরেও স্বাভাবিক জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন দিবাকর ঘরামি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জমিতে কৃষি কাজ করে আবার প্রচারে চলে যান দলীয় কর্মী সমর্থকদের সাথে।

এই মুহূর্তে বিজেপি প্রার্থীর জমিতে রয়েছে শসা বাদাম ধান সহ বিভিন্ন ফসল। একদিকে যেমন জমিতে ফসলের পরিচর্যা অন্যদিকে প্রচারেও খামতি রাখছেন না তিনি। সকালবেলায় নিরাপত্তারক্ষী ছাড়াই সাইকেল নিয়ে বাড়ি থেকে প্রায় দের কিলোমিটার দূরে জমিতে গিয়ে ধান জমিতে জল সেচ, শসা জমিতে পরিচর্যা, এবং বাদাম জমিতে আগাছা নিরানোর কাজ করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন- পাঁচ বছর এলাকায় দেখা যায়নি, বনগাঁয় বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান

বাড়ির লোকের সঙ্গে জমিতে কৃষির কাজ করার পর আবার তিনি বেরিয়ে পড়েন দলীয় কর্মী সমর্থকদের সাথে ভোট প্রচারর। এদিন দেখা গেল বাড়িতে বাবা মাকে প্রণাম করে এবং বাড়ির মন্দিরে প্রণাম করে নির্বাচনে প্রচারে বেরোলেন। সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি বলেন , তিনি কৃষক পরিবারের সন্তান ছোট থেকেই চাষবাস করাই তাদের পেশা। চাষ করেই তাদের জীবিকা নির্বাহ হয় । তাই তিনি চাষ কিছুতেই ছাড়তে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি , বিধায়ক হওয়া সত্ত্বেও দিবাকর ঘরামী সর্বদাই জমিতে এসে চাষাবাদ করেন। তিনি বিধায়ক হিসেবে নয় দাদা হিসেবেই আমাদের সঙ্গে মেশেন ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto