HomeScroll৩ ডিসেম্বর বড় পর্দায় আসছে প্রভাসের 'ফৌজি', প্রকাশ্যে নতুন পোস্টার
Prabhas

৩ ডিসেম্বর বড় পর্দায় আসছে প্রভাসের ‘ফৌজি’, প্রকাশ্যে নতুন পোস্টার

একটি পাথরের উপর বসে থাকতে দেখা গিয়েছে প্রভাসকে

ওয়েব ডেস্ক: প্রভাস (Prabhas) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ফৌজি’ (Fauji)-র মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা। মৈত্রী মুভি মেকার্স প্রযোজিত এবং টি-সিরিজ ফিল্মস উপস্থাপিত এই ছবিটি আগামী ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে। মুক্তির দিন ঘোষণার পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টার, যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নতুন পোস্টারে (Poster) রক্তাক্ত অবস্থায় বন্দুক হাতে একটি পাথরের উপর বসে থাকতে দেখা গিয়েছে প্রভাসকে। তাঁর চারপাশে ছড়িয়ে রয়েছে একাধিক মৃতদেহ। পোস্টারে লেখা রয়েছে, “A Battalion Who Fights Alone”। পোস্টারের এই লুক থেকেই স্পষ্ট, যুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে অ্যাকশন ও আবেগের পাশাপাশি ঐতিহাসিক কল্পকাহিনির ছোঁয়াও থাকবে।

আরও খবর : সানি লিওনি কোন রিসর্টে ছিলেন জানেন? ভাড়া কত?

পরিচালক হনু রাঘবপুড়ির পরিচালনায় তৈরি ‘ফৌজি’র মাধ্যমে ‘বাহুবলী’ সিরিজের পর ফের পিরিয়ড ড্রামায় ফিরছেন প্রভাস (Prabhas)। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নবাগত ইমানভি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল চন্দ্রশেখর। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুধীপ চট্টোপাধ্যায় এবং সম্পাদনার দায়িত্ব সামলেছেন কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও।

 

View this post on Instagram

 

A post shared by Prabhas (@actorprabhas)

২০২৩ সালে প্রভাসের জন্মদিনে প্রথমবার ছবির ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই ‘ফৌজি’কে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ‘দ্য রাজাসাব’-এর পর ‘স্পিরিট’, ‘কল্কি ২৮৯৮ এডি: দ্বিতীয় পর্ব’ এবং ‘সালার: দ্বিতীয় পর্ব’-এর পাশাপাশি এই ছবিটিও প্রভাসের কেরিয়ারের অন্যতম বড় ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News