HomeScrollরেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মুখে বাড়তে পারে গাড়ি-বাড়ির ইএমআই
Reserve Bank of India

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মুখে বাড়তে পারে গাড়ি-বাড়ির ইএমআই

মূল্যবৃদ্ধির আগাম আঁচ পেয়েই সম্ভবত তিন বছর পর রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর ঠিক আগে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে সাধারণ মধ্যবিত্তের পকেটে টান পড়বে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে যে সব গ্রাহক গাড়ি ও বাড়ি কিনেছেন, তাঁদের ইএমআই বাবদ অতিরিক্ত টাকা গুনতে হবে। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট-এর হার বেড়ে দাঁড়াল ৫.৫ শতাংশ। মূল্যবৃদ্ধির আগাম আঁচ পেয়েই সম্ভবত তিন বছর পর রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।

উৎসবের মুখে বিপদঘণ্টি। বাড়তে পারে ইএমআই-এর সুদ। রিজার্ভ ব্যাঙ্ক তিন বছর পর রেপো রেট বৃদ্ধির ঘোষণায় এই আশঙ্কা তৈরি হয়েছে। গাড়ি বা বাড়ি কিনতে সাধারণ মানুষ ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিয়ে থাকেন। সেই ঋণের টাকা সুদ বাবদ ফেরত দিয়ে থাকেন গ্রাহকেরা। রেপো রেট বৃদ্ধির কারণে এখন ব্যাঙ্কগুলি ইএমআই বাবদ সুদের হার বৃদ্ধি করতে পারে। এর ফলে ইএমআই বাবদ অতিরিক্ত টাকা গুনতে হতে পারে সাধারণ মধ্যবিত্তকে। পুজোর আগে যা জোর ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এমনকী রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বাড়ি বা ফ্ল্যাট বিক্রি বাজারেও খানিক ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: আটক রাহুল, প্রিয়ঙ্কাকে টেনেহিঁচড়ে তুলল দিল্লি পুলিশ

রেপো রেট কী? বিভিন্ন ব্যাঙ্ককে নির্দিষ্ট সুদের হারে ঋণ দিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলি সেই টাকা থেকে বিভিন্ন ছোট বড় ব্যবসায়ী, উদ্যোগপতি, সাধারণ গ্রাহককে ঋণ দিয়ে থাকে। ঋণ বাবদ মাসিক হারে সুদ সমেত টাকা ফিরত নিয়ে থাকে। রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার সময় অতিরিক্ত হারে রিজার্ভ ব্যাঙ্ককে টাকা ফেরত দিতে হবে। অতিরিক্ত টাকা খরচ হলে ব্যাঙ্কগুলি ভাঁড়ার সুরক্ষিত রাখতে ইএমআই-এর উপর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। যার আঁচ গিয়ে পড়বে মধ্যবিত্তের পকেটে।

[youtube-feed feed=1]
Read More

Latest News