HomeScrollসাদামাটা সাজ রিসেপশনে, ঐতিহ্য বজায় রেখে শাড়িতে রশ্মিকা, বিজয় পরলেন ধুতি-কুর্তা
Vijay-Rashmika

সাদামাটা সাজ রিসেপশনে, ঐতিহ্য বজায় রেখে শাড়িতে রশ্মিকা, বিজয় পরলেন ধুতি-কুর্তা

বিরোশের রিসেপশনে যেন চাঁদের হাট, করণ জোহর থেকে শিবকুমার

ওয়েব ডেস্ক: নামমাত্র গয়না, ‘সাদামাঠা’ পোশাকে রিসেপশনে (Reception Vijay-Rashmika) দেখা গেল বিজয় দেবরাকোন্ডার (Vijay Deverakonda)-রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। বিয়েতে কপাল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গয়নায় মুড়ে এসেছিলেন বরবেশী নায়ক। রশ্মিকার সাজেও গয়না ছিল চোখে পড়ার মতো। রিসেপশনেও আরও বড় ‘ধামাকা’ আশা করেছিলেন ভক্তেরা। কিন্তু রিসেপশনে তাঁরা হাজির হলেন নামমাত্র গয়না আর একেবারেই ‘সাদামাঠা’ দেখতে পোশাকে!

 

বিয়ের মতো রশ্মিকার রিসেপশনের গয়নাতেও ঐতিহ্যের ছোঁয়া। শ্রী জুয়েলার্সের টেম্পল জুয়েলারিতে সাজেন তিনি। গলায় পরেছিলেন লেয়ার্ড নেকলেস। কানে ঐতিহ্য়বাহী দুল। হাতে হাতপদ্ম। মাঝখানে সিঁথি করে চুল বাঁধা। চুলে ফুল। কপালে ছোট্ট টিপ। সিঁথিতে সিঁদুর। হালকা মেকআপ। হাসিমুখে অতিথিদের অভ্যর্থনা জানান অভিনেত্রী।

রশ্মিকার শাড়িটি একটু বেশি নজর করে দেখলে যেমন দেখা যাবে, তার পাড়ে সোনালি জরির কাজের সঙ্গে জোড়া আছে সোনার রঙের হাতে বোনা জরির লেস, তাতে ঝলমলে সলমা চুমকির কাজ আলো পড়ে সোনার মতোই ঝিলিক দিচ্ছে। মুদ্রার মোটিফ দেওয়া পাড়েও ছোট ছোট সোনালি পুঁতি বুনে দেওয়া হয়েছে।

বিজয়ের সাজে আদ্যোপান্ত দক্ষিণী ছোঁয়া। বিজয়ের পরনে ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা। এই পোশাক দক্ষিণীরা সাধারণত যেকোনও শুভ অনুষ্ঠানেই পরেন।

গ্র্যান্ড রিসেপশন পার্টিতে এদিন হাতে হাত রেখে ঢোকেন দু’জনে। আতিথেয়তা কোনও খামতি নেই। পরিবারের সকলের সঙ্গে ফটোশুট করতেও দেখা যায় নবদম্পতিকে। বিরোশের গ্র্যান্ড রিসেপশনের অতিথি তালিকা বেশ লম্বা। বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের নিমন্ত্রণ করেছেন তাঁরা। তেলুগু, মালয়ালাম, কন্নড় ছবির সঙ্গে যুক্ত সকলেও রিসেপশনে আমন্ত্রিত। তাই নিরাপত্তাও বেশ আঁটসাঁট।

হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশনে করণ জোহর থেকে কৃতী স্যাননকে দেখা যায়। নীনা গুপ্তাকে রিসেপশন পার্টিতে দেখা যায়। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার রিসেপশন পার্টিতে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News