HomeScrollপ্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক
The Adventures Of Sherlock Holmes

প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক

ওয়াটসনের চরিত্রে অভিনয় করে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা অর্জন পেয়েছিলেন এই ব্রিটিশ অভিনেতা

ওয়েব ডেস্ক: বিদায় ‘ডক্টর ওয়াটসন’, ৯২ বছর বয়সে প্রয়াত ‘শার্লক হোমস’ (The Adventures Of Sherlock Holmes) খ্যাত অভিনেতা ডেভিড বার্ক (David Burke)। ওয়াটসনের চরিত্রে অভিনয় করে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বর্ষীয়ান এই ব্রিটিশ অভিনেতা। ১০ মে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ডেভিডের বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার, ১৫ মে অভিনেতার এজেন্সি ‘স্কট মার্শাল পার্টনার্স’-এর পক্ষ থেকে খবর প্রকাশ করা হয়েছে।

ন্যাশনাল থিয়েটারে ‘লর্ড অফ দ্য রিংস’ খ্যাত তারকা ইয়ান হোম-এর সঙ্গে ‘কিং লিয়ার’ নাটকে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।আশির দশকে তুমুল জনপ্রিয় হওয়া ‘দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস’ সিরিজ়ে জেরেমি ব্রেটের (শার্লক হোমস) বিপরীতে ডক্টর ওয়াটসনের চরিত্রে অভিনয় করে তিনি ‘আইকনিক’ তকমাও পেয়েছিলেন।জনপ্রিয়তার শিখরে থাকা সত্ত্বেও ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ শার্লক হোমস’-এর দ্বিতীয় সিজ়নে আর অভিনয় করেননি ডেভিড।

আরও পড়ুন: বিচ্ছেদ ঘোষণার পরই দিশা-মৌনীর ‘মালাবদল’, হইচই নেটপাড়ায়

[youtube-feed feed=1]
Read More

Latest News