HomeScrollক্যান্ডি ক্রাশ গেমে বিশ্বরেকর্ড করলেন বিহারের তরুণ  
Candy Crush Saga

ক্যান্ডি ক্রাশ গেমে বিশ্বরেকর্ড করলেন বিহারের তরুণ  

১৯ বছর বয়সি শুভম কুমার ক্যান্ডি ক্রাশ সাগা-য় ২২,২২২ লেভেল পর্যন্ত পৌঁছে আন্তর্জাতিক রেকর্ড গড়েছেন

ওয়েব ডেস্ক: স্মার্টফোনে দুনিয়াজুড়ে অন্যতম জনপ্রিয় খেলার নাম ক্যান্ডি ক্রাশ (Candy Crush)। কোটি কোটি মানুষ অবসরে মাথা হালকা করতে এই পাজল গেমটি খেলেন। কেউ কেউ আসক্ত হইয়ে যান। তবে বিহারের (Bihar) এক তরুণ সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন। তিনি গেমটিকে এতই সিরিয়াস নিয়ে ফেললেন যে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম উঠে গেল তাঁর।

হ্যাঁ, ঠিকই পড়লেন। ১৯ বছর বয়সি শুভম কুমার (Shubham Kumar) ক্যান্ডি ক্রাশ সাগা-য় (Candy Crush Saga) ২২,২২২ লেভেল পর্যন্ত পৌঁছে আন্তর্জাতিক রেকর্ড গড়েছেন। এই মাইলস্টোন তিনি অর্জন করলেন এ বছরের ৫ জুলাই। সে সময় তাঁর বয়স ছিল ১৯ বছর আট মাস ২৫ দিন। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস তাঁর কৃতিত্বকে ‘হায়েস্ট লেভেল অ্যাচিভড ইন ক্যান্ডি ক্রাশ সাগা (টিনেজার)’ ক্যাটেগরিতে মান্যতা দিয়েছে।

আরও পড়ুন: মেসির বিদায়ে রোনাল্ডোর আবেগঘন বার্তা, চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধা জানালেন পর্তুগিজ তারকা

জনপ্রিয় এই পাজল গেমটিতে এত দূর পর্যন্ত যাওয়া একেবারেই সহজ ব্যাপার নয়। গেমটিতে এগিয়ে যাওয়ার জন্য খেলোয়াড়দের ক্রমশ কঠিন হতে থাকা বিভিন্ন ধাপ পার করতে হয়। এর জন্য ক্যান্ডি ম্যাচ করাতে হয় এবং নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করতে হয়। তাই ২২,০০০-এর বেশি লেভেল অতিক্রম করার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন এবং নিঃসন্দেহে গেমটির জন্য প্রচুর সময় দিতে হয়।

বিহারের শুভম অবশ্যই তা দিয়েছেন। সাধারণত, তাঁর বয়সি যুবাদের নাম সংবাদে আসে শিক্ষাক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করলে। শুভম অন্যরকম ক্ষেত্রে সাফল্য পেলেন, এবং এই সাফল্যকে বিন্দুমাত্র খাটো করে দেখা যাবে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News