Thursday, April 9, 2026
HomeScrollরাহুল ইস্যুতে পোস্ট করে চাপে ভিভান, মুছতে হল পোস্ট
Vivan Ghosh

রাহুল ইস্যুতে পোস্ট করে চাপে ভিভান, মুছতে হল পোস্ট

তোপের মুখে পড়ে পোস্ট মুছলেন ভিভান

কলকাতা: টলিপাড়ায় (Television) রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arynodoy Banerjee) মৃত্যুকে ঘিরে উত্তাল পরিস্থিতির মাঝেই নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেতা ভিভান ঘোষ (Vivan Ghosh)। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures) ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। শেষমেশ চাপে পড়ে সেই পোস্ট মুছেও দেন অভিনেতা।

গত ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয়ের। ঘটনার পর থেকেই প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে, একদিকে আর্টিস্ট ফোরামের তরফে, অন্যদিকে রাহুলের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: আজ টেকনিশিয়ানস স্টুডিয়োতে জরুরি বৈঠক

এই আবহেই ভিভান তাঁর পোস্টে লেখেন, ম্যাজিক মোমেন্টস শিল্পীদের যথেষ্ট সম্মান দেয় এবং সেখানে কাজের পরিবেশ অত্যন্ত স্বচ্ছন্দ। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ইতিবাচক বলেই দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রির কর্মবিরতির সিদ্ধান্তকেও সমর্থন জানান।

তবে রাহুলের মৃত্যুর মতো সংবেদনশীল ঘটনায় এই ধরনের মন্তব্য ভাল চোখে নেননি অনেকেই। অভিনেত্রী অনিন্দিতা সরকার সরাসরি প্রশ্ন তোলেন, “কমফোর্ট জোন আর সম্মান দেওয়া এক বিষয়, কিন্তু শুটিংয়ে নিরাপত্তা কোথায়?” তাঁর মতে, একজন শিল্পীর মৃত্যুর পর প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে যে অসঙ্গতি দেখা যাচ্ছে, তা এড়ানো যায় না।

পরিচালক পারমিতা মুন্সীও কটাক্ষ করে বলেন, অনেক সময় কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রযোজনা সংস্থাগুলি শিল্পীদের উপর প্রভাব বিস্তার করে, যার ফলে এমন ‘কৃতজ্ঞতা’র প্রকাশ দেখা যায়।

নেটমাধ্যমেও ভিভানের পোস্টকে ‘অসংবেদনশীল’ বলে তীব্র সমালোচনা করা হয়। চাপ বাড়তেই পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই সেটি মুছে ফেলেন অভিনেতা। রাহুলের মৃত্যুকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। তার মাঝেই এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়ায় বিতর্ক আরও তীব্র হল।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto