Thursday, July 9, 2026
HomeScrollভোটারদের ভোটের গোপনীয়তা বজায় থাকবে, বুথে ওয়েব কাস্টিং নিয়ে জানালো কমিশন
West Bengal Assembly Election

ভোটারদের ভোটের গোপনীয়তা বজায় থাকবে, বুথে ওয়েব কাস্টিং নিয়ে জানালো কমিশন

নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন বড় পদক্ষেপ

কলকাতা: ভোটারদের ভোটের গোপনীয়তা বজায় থাকবে। বুথের ওয়েব কাস্টিংয়ে নজরদারি থাকলেও কোনওভাবেই ইভিএম কম্পার্টমেন্টের ছবি ক্যামেরায় ধরা পড়বে না।রাজ্যের ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং থাকছে। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ভোটারদের আশ্বস্ত করে জানানো হয়েছে ভোটের গোপনীয়তা রক্ষা করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ (West Bengal Assembly Election 2026) যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করতে এবার বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, এবারের নির্বাচনে রাজ্যের ১০০% বুথ থেকেই ওয়েব কাস্টিং করা হবে।

বিধানসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিয়েছে। কমিশনের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, এবারের নির্বাচনে রাজ্যের সমস্ত বুথে ১০০% ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কিন্তু এই প্রযুক্তি নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেই অভিযোগ। ওয়েব কাস্টিং নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বুধবার একটি বিশেষ বিবৃতি জারি করেছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ওয়েবকাস্টিং নিয়ে ভুল তথ্য প্রচার করছেন যার ফলে আতঙ্কিত হচ্ছেন ভোটাররা। এমন ব্যক্তিদের মন্তব্য নজরে এসেছে কমিশনের। গোষ্ঠী ওয়েব কাস্টিংয়ের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ ভোটারদের মনে সংশয় তৈরি করার চেষ্টা করছে। অনেকেই ভয় পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে তাঁদের ভোটদানের গোপনীয়তা নষ্ট হতে পারে। এই বিষয়ে কমিশন জানিয়েছে যে, কোনও অবস্থাতেই এই ক্যামেরা ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না।

আরও পড়ুন: নির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে, তৃণমূলকে তোপ মোদির

কমিশনের কথায়, “আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন।”কমিশন জানিয়েছে, প্রতিটি বুথে দুই থেকে তিনটি করে ক্যামেরা বসানো থাকবে। এই ক্যামেরাগুলির মূল কাজ হবে, বুথের ভিতর ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া। প্রতিটি বুথকে সরাসরি কমিশনের নজরদারির আওতায় আনা। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে, ক্যামেরাগুলি শুধুমাত্র ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহার করা হবে। কমিশনের বক্তব্য, ভোটার কাকে ভোট দিচ্ছেন, তা কোনওভাবেই রেকর্ড বা প্রকাশ পাবে না। কমিশনের স্পষ্ট আশ্বাস, “আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888