Friday, July 10, 2026
HomeScrollনির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে, তৃণমূলকে তোপ মোদির
PM Modi Bengal Rally

নির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে, তৃণমূলকে তোপ মোদির

‘বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে রোজগার মেলা’, ঘোষণা মোদির

হলদিয়া: নির্বাচনী প্রচারে ঝড় তুলতে বঙ্গ নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার ম্যারাথন সভা করছেন মোদি (Modi Election Campaigning in Haldia)। হলদিয়ার সভার সভার শুরুতে নির্মম সরকারকে বিদায় দেওয়ার স্লোগান দিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী।’তৃণমূলের নির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে। তৃণমূলের নির্মম সরকার শুধু নকল নথি বানিয়েছে। তৃণমূলের রাজনীতি শুধু ভয়ের ওপর নির্ভরশীল’, বার্তা নরেন্দ্র মোদির। সপ্তম পে কমিশন চালুর ঘোষণা মোদির। তিনি বলে দেন, পাঁচ বছর আগে পরিবর্তনের ডাক দেওয়ার কাজ শুরু হয়েছিল নন্দীগ্রাম থেকে। এবার ভবানীপুরেও সেই ছবিটাই দেখা যাবে। সেই সঙ্গে হলদিয়া থেকে ছয় গ্যারান্টির ঘোষণা মোদির। বললেন, “যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি।”

হলদিয়ায় সভা মঞ্চে এসেই মোদির কণ্ঠে “পাল্টানো দরকার তাই বিজেপি সরকার”(BJP Govt)।সভার শুরুতেই বাংলায় বলেন নমস্কার, কেমন আছেন পূর্ব মেদিনীপুর।বৃষ্টির জন্যে বিলম্বের কথা বলেই প্রসঙ্গ তোলেন নন্দীগ্রামের। মোদি বলেন, আগের বার নন্দীগ্রামে যা হয়েছিল এবার ভবানীপুরে তাই হবে।তিনি বলেন নির্মম সরকারের বিদায় চাই। তৃণমূলের নির্মম শাসনে নকল ডকুমেন্ট,পশু পাচার,অনুপ্রবেশ ঘটেছে।তৃণমূল ভয়ের রাজনীতি করে,ভয় নয় ভরসায় চলতে হয়। তৃণমূল সরকার যুবকদের সাথে যা করেছে ১০০ বছর ও ক্ষমার অযোগ্য হয়ে থাকবে। তৃণমূলকে আরও খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল ভোট ব্যাংককে খুশি করার জন্যে কোর্ট, সংবিধান কাউকেই পরোয়া করেনা। কোনও প্রকল্পই বাংলায় লাগু হতে দেয় না। আসলে পিএম শব্দকেই ঘৃণা করে তৃণমূল। এটা আসলে সংবিধানকে অপমান, মানুষকে অপমান। সেই জায়গায় বিজেপি সংবিধান অনুযায়ী কাজ করবে।বিজেপি সরকার গঠন হলে রোজগার শুরু হবে,তৃণমূলের চিটিংবাজি বন্ধ হবে।

তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় বইছে বলে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, “বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত। ভয়ের বাতাবরণ প্রথমে তৈরি করেছিল সিপিএম। এবার তৃণমূলও সেটাই করছে। মালদহে যা হল, তৃণমূল বিরাট ভুল করেছে। সিআরপিএফকে গালিগালাজ করছে। মানুষই এর জবাব হবে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা আর কেউ আটকাতে পারবে না। ৪ মে’র পর সব গুন্ডামির বেছে বেছে হিসাব নেওয়া হবে। বাংলায় বললেন, মাফিয়াদের মেলা আর কাটমানির খেলা চলবে না। ‘তৃণমূলের নির্মম সরকার শুধু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়িয়েছে। তৃণমূলের নির্মম সরকার শুধু নকল নথি বানিয়েছে। তৃণমূলের রাজনীতি শুধু ভয়ের ওপর নির্ভরশীল’, বার্তা নরেন্দ্র মোদির। তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়।

আরও পড়ুন: হলদিয়ায় ঝাঁঝালো ভাষণ নরেন্দ্র মোদির, দেখুন Live

মোদির মন্তব্য, বাংলায় সবকা সাথ, সবকা বিকাশ হবে। কিন্তু যারা বাংলা লুটেছে, তাদের জন্য আমার গ্যারান্টি, সবার হিসাব। ডাবল ইঞ্জিন সরকার আনতে হবে।প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার।” স্বাধীনতার এত বছর পরেও মৎস্যজীবীদের পরিবার গরিব হয়ে রয়ে গিয়েছে। নারী সুরক্ষা নিয়ে কড়া মন্তব্য প্রধানমন্ত্রীর।নরেন্দ্র মোদি বলেন, তৃণমূলের আমলে ১৫ বছরের নিচের মেয়েরা সুরক্ষিত না।রাস্তার মেয়েদের সুরক্ষা নেই।বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।যে সব রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানে রোজগার মেলা হয়। আর বাংলায় শুধুই দুর্নীতি। মে মাসে আপনারা বিজেপি সরকার গঠন করতে চলেছেন। আমরা এলেই রোজগার মেলা শুরু হবে বাংলায়। রাজ্যের যুবরা চাকরি পাবে। মৎস্য চাষ নিয়ে বার্তা প্রধামন্ত্রীর।

সেই সঙ্গে ৬ গ্যারেন্টি গিয়ে মোদি বলেন, ১. ভয়ের জায়গায় ভরসা আরোপ করবে মোদি সরকার। ২. সমস্ত কাজের জন্য সরকারি সিস্টেমকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। ৩. দুর্নীতি তথা মেয়েদের সঙ্গে হওয়া অপরাধের সব ফাইল খুলবে। ৩. দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রেয়াত করা হবে না। আইন-ই বিচার করবে। ৪. কাউকে টাকা খেতে দেওয়া হবে না। ৫. অনুপ্রবেশকারীরা ভারতে থাকতে পারবে না। ৬. সরকারি কর্মচারী, শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন লাগু করা হবে। মোদি আরও বলেন, যে প্রকল্পে ‘পিএম’ নাম থাকে তা বদলে দেয় তৃণমূল। এভাবে সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করে তারা। সেই সঙ্গে তৃণমূলকে আক্রমণ শানিয়ে নমো বলেন, একসময়ে বাংলা অন্যকে দিশা দেখাতো। এখন রাজ্যে শুধু ভয়ের পরিবেশ। কাজ নেই, কারখানা নেই। সব জায়গায় অনুপ্রবেশকারীদের কারখানা খুলে রেখেছে তৃণমূল সরকার। এখানে শুধু সিন্ডিকেটের ভয়। কিন্তু রাজ্য ভয় নয়, ভরসায় চলে। সেটা একমাত্র বিজেপিই দিতে পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888