Sunday, May 24, 2026
HomeBig newsহলদিয়ায় ঝাঁঝালো ভাষণ নরেন্দ্র মোদির, দেখুন Live
Narendra Modi

হলদিয়ায় ঝাঁঝালো ভাষণ নরেন্দ্র মোদির, দেখুন Live

বাংলায় চাই ডবল ইঞ্জিন সরকার

ওয়েবডেস্ক-   ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026)  পাখির চোখ করে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । আজ বঙ্গে তিনটি সভা করবেন মোদি। দুর্যোগ, ঝড়বৃষ্টি উপেক্ষা করে আজ হলদিয়া সভাস্থলে প্রধানমন্ত্রী। আর সেই সভা থেকেই বাংলার মানুষের মন টানতে রাজ্যবাসীকে বাংলায় নমস্কার জানালেন তিনি। সেইসঙ্গে দুর্যোগ উপেক্ষা করে এই মানুষের সভায় আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আজ পূর্ব মেদিনীপুরের (East Midnapore) হলদিয়া (Haldia)  থেকেই সুর চড়ালেন মোদি। শাসকদলকে উৎখাত করার ডাক দিয়ে মোদি বলেন, এটা পরিবর্তনের ঝড় চলছে।তৃণমূল সরকারের পতন হবেই। বাংলা সব প্রতিকূল পরিস্থিতিতে হারানো সংকল্প করেছে। বৃষ্টি দুর্যোগের মধ্যেও আপনারা এসেছেন, এটাই পরিবর্তনের আঁধি। পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল এবার ভবানীপুরে হবে। বাংলার পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের নির্মম সরকারে পতন হবেই।

মোদি এদিন বলেন, বাংলায় মৎস্যচাষে স্বনির্ভর নয় বাংলা। পূর্ব মেদিনীপুরে মাছের জন্য বিখ্যাত, তাও বাইরে থেকে আনতে হয়। বিজেপি সরকার যেখানে আছে সেখানে মাছের উৎপাদন বেড়েছে। নির্মম সরকার বাংলাকে পিছনে টানছে। তৃণমূল কাটমানি সিন্ডিকেটের সরকার।

মোদি বলেন, তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হয়। মোদি তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।

হলদিয়ার নির্বাচনী সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ছয় গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি ক্ষমতায় যে ৬ পরিবর্তন হবে তা স্পষ্টভাষায় তুলে ধরেছেন তিনি। মা-বোনেদের জীবন এবং মানসম্মানের উপর কিছু আর হতে পারে না। আর এই গ্যারান্টি দেবে বিজেপি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলায় চাই ডবল ইঞ্জিন সরকার, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলে বাংলায় লাভ।

আরও পড়ুন-  ‘কেন্দ্রের স্কিম বাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না’, হলদিয়া থেকে তৃণমূলকে আক্রমণ মোদি’র

আজ নির্দিষ্ট সময়ের আড়াইঘণ্টা পরে সভা শুরু হয় প্রধানমন্ত্রীর। দুর্যোগের কারণে সভা পিছিয়ে যায়। সভার শুরুর কথা ছিল সলা সাড়ে ৯টায়। তবে বিজেপি সূত্রের খবর, বেলা সাড়ে ১১ টা নাগাদ মোদির মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু বুধবারের পর বৃহস্পতিবারও হলদিয়ার বিস্তীর্ণ অংশে মাঝারি বৃষ্টি হয়। সভাস্থলের কিছু জায়গায় জল জমে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে সভা শুরু করতে দেরি হয়। পূর্ব মেদিনীপুরে ১৬ প্রার্থীর সমর্থে জনসভা মোদির।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D