HomeScrollউদ্বোধনী অনুষ্ঠানে তেজস্বীকে আমন্ত্রণ নয়, নীতীশ সেতুতে বিক্ষোভ আরজেডি কর্মীদের
Nitish Setu

উদ্বোধনী অনুষ্ঠানে তেজস্বীকে আমন্ত্রণ নয়, নীতীশ সেতুতে বিক্ষোভ আরজেডি কর্মীদের

প্রধানমন্ত্রীর পোস্টার ছিঁড়ে পতাকা ছুড়লেন বিক্ষোভকারীরা, ৪০ মিনিট ধরে চলল উত্তেজনা

ওয়েব ডেস্ক : বিহারে (Bihar) নতুন সেতুর উদ্বোধন ঘিরে উত্তেজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে। তারই প্রতিবাদে বৈশালী জেলার রাঘোপুরে সদ্য উদ্বোধন হওয়া নীতীশ সেতুতে বিক্ষোভ দেখালেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি-র কর্মী-সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়। শাসকদলের পতাকাও রাস্তায় ফেলে লাথি মারার অভিযোগ উঠেছে।

শুক্রবার ৪২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গঙ্গার উপর কেবল-স্টেইড সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। রাঘোপুরের বাসিন্দাদের দাবি, এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে অনুষ্ঠানে ডাকা হয়নি। অথচ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি রাজ্য সরকারের অংশ ছিলেন। এই বিষয়টি ঘিরেই ক্ষোভ তৈরি হয়।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, আরজেডির পতাকা হাতে সেতুর উপর দিয়ে মিছিল করছেন কর্মীরা। তেজস্বী যাদব ও লালুপ্রসাদ যাদবের সমর্থনে স্লোগানও দিতে শোনা যায় তাঁদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪০ মিনিট ধরে চলে বিক্ষোভ। সেই সময় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং বিজেপির পতাকা রাস্তায় ফেলে দেওয়া হয়।

আরও খবর : অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে বৈঠকে ভারত-চীনের সেনা কর্তারা

সেতুর নামকরণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ছয় লেনের কাচ্চি দরগা-বিদুপুর সেতুর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তেজস্বী। তাঁর বক্তব্য, জীবিত কোনও রাজনৈতিক ব্যক্তির নামে সরকারি স্থাপনার নামকরণ করা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেছেন, সেতুটির নাম ‘অক্ষয়বট রাই সেতু’ রাখার প্রস্তাব আগেই দিয়েছিলেন। এ নিয়ে বিধায়ক হিসেবে জানুয়ারিতে চিঠি এবং ফেব্রুয়ারিতে বিধানসভায় প্রস্তাব জমা দেওয়ার নথিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, রাজ্যের সড়ক নির্মাণ দফতরের এক জবাবে গুরু গোবিন্দ সিংয়ের নামে সেতুর নামকরণের প্রস্তাব বিবেচনায় থাকার কথা জানানো হয়েছিল। শাসক এনডিএ অবশ্য নীতীশ কুমারের দীর্ঘদিনের জনসেবার স্বীকৃতি হিসেবেই নামকরণের সিদ্ধান্তকে ব্যাখ্যা করেছে। ১৯.৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে রয়েছে ৯.৭ কিলোমিটার মূল সেতু এবং ১০ কিলোমিটার সংযোগকারী রাস্তা। তবে এই সেতু নিয়েই এবার উত্তেজনা ছড়াল।

[youtube-feed feed=1]
Read More

Latest News