Thursday, July 9, 2026
HomeBig newsমমতাকে হারাতে BJP–র সঙ্গে ‘ডিল’? ফাঁস হুমায়ুনের ভয়ঙ্কর পরিকল্পনা, দেখুন এই ভিডিও
Humayun Kabir Viral Video

মমতাকে হারাতে BJP–র সঙ্গে ‘ডিল’? ফাঁস হুমায়ুনের ভয়ঙ্কর পরিকল্পনা, দেখুন এই ভিডিও

'১০০০ কোটির চুক্তি’! হুমায়ুন কবীরের গোপন ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের

ওয়েব ডেস্ক: ভোটমুখী বাংলায় হুমায়ুন কবীরের (Humayun Kabir) ভাইরাল ভিডিওকে (Viral Video) ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের (TMC) দীর্ঘদিনের অভিযোগ ছিল যে তিনি বিজেপির (BJP) হয়ে কাজ করছেন, বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) মুখে তা আবারও জোরালো হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা কলকাতা টিভি ডিজিটালের তরফে এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ভিডিওতে শোনা যাচ্ছে, হুমায়ুন কবীর নাকি সরাসরি বলছেন তিনি যে কোনও মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চান। সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনার কথা উল্লেখ করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি করতে শোনা গিয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়েছে, মোহন যাদব এবং হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। কথোপকথনে হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, বিজেপির কৌশল অনুযায়ী মুসলিম ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারলেই নির্বাচনের ফল ঘুরে যেতে পারে।

আরও পড়ুন: ভোটের আগে ধাক্কা রাজন্যার, বাতিল মনোনয়ন!

সবচেয়ে বিতর্কিত অংশে হুমায়ুনকে বলতে শোনা যায়, তিনি নাকি ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসনে জয়ের লক্ষ্য নিয়েছেন। তাঁর দাবি, সেই লক্ষ্য পূরণ করতে পারলে তাঁকে উপমুখ্যমন্ত্রী করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি কেন্দ্রে বিপুল পরিমাণ অর্থ খরচের কথাও উল্লেখ করতে শোনা যায়, যা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে। ভিডিওতে হুমায়ুন আরও বলেন, মুসলিম ভোট সরাতে পারলেই হিন্দু ভোট স্বাভাবিকভাবেই বিজেপির দিকে যাবে, এমন একটি কৌশল নিয়েই তিনি এগোচ্ছেন। এমনকি ‘কিংমেকার’ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, এবং সেই পরিস্থিতিতে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে দাবি।

দেখুন সেই ভাইরাল ভিডিও


দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888