Sunday, May 24, 2026
HomeScrollভোটের আগে ধাক্কা রাজন্যার, বাতিল মনোনয়ন!
Rajanya Halder

ভোটের আগে ধাক্কা রাজন্যার, বাতিল মনোনয়ন!

মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন রাজন্যা

কলকাতা: ভোটের আগেই বড় ধাক্কা নির্দল প্রার্থী রাজন্যা হালদারের (Rajanya Halder)। আসানসোল দক্ষিণ (Asansol South) কেন্দ্রের তাঁর মনোনয়ন আচমকাই বাতিল হয়ে যাওয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। একসময় তৃণমূলের (TMC) সঙ্গে যুক্ত রাজন্যা হালদার এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছিলেন।

নিজের মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন রাজন্যা। তাঁর অভিযোগ, ৬ এপ্রিল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ১০ জন প্রস্তাবকের মধ্যে ছ’জন পথে আটকে পড়েন। পরে বিকল্প প্রস্তাবক নিয়ে পৌঁছনো হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অজুহাতে তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: ‘সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে’, বড় ঘোষণা মমতা’র

রাজন্যার দাবি, এর পিছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। তাঁর অভিযোগ, একই দিনে জামুড়িয়ার এক প্রার্থী বিকেল ৫টা নাগাদ প্রস্তাবক নিয়ে এসেও মনোনয়ন জমা দিতে পেরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি নির্বাচন কমিশন ও পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। এতেই থামছেন না রাজন্যা। প্রয়োজন হলে এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, আসানসোল কেন্দ্রের মনোনয়ন জমা ও স্ক্রুটিনি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। তবে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তাঁর মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। ১০ এপ্রিল স্ক্রুটিনির পরেই পরিষ্কার হবে তাঁর অবস্থান। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D