Monday, August 17, 2026
HomeScroll'সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে', বড় ঘোষণা মমতা'র
Mamata Banerjee

‘সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে’, বড় ঘোষণা মমতা’র

সুন্দরবনকে নিয়ে আলাদা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে, ঘোষণা মমতা'র

ওয়েব ডেস্ক : প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর থেকেই প্রচারের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার বৃষ্টির মাঝে মিনাখাঁয় (Minakhan) নির্বাচনী প্রচার সারলেন তিনি। সেখান থেকে সুন্দরবকে (Sundarbans) নিয়ে বড় ঘোষণা করলেন মমতা।

মিনাখাঁর প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেছেন, সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হবে। তিনি বলেছেন, ‘সুন্দরবন (Sundarbans) ইউনেস্কো হেরিটেজ। আলাদা জেলা করব আগামিদিন। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। যাতে এখানে সব কিছু সামনে পান। দূরে যেতে না হয়।’

আরও খবর : হলদিয়ায় ঝাঁঝালো ভাষণ নরেন্দ্র মোদির, দেখুন Live

তিনি আরও বলেন, সুন্দরবনে (Sundarbans) থানা হয়েছে, এসএনসিউ আছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়েছে। এখানে একদিকে কুমির, অন্যদিকে বাঘের সঙ্গে লড়াই। এর পরেই মমতা জানিয়েছেন, সুন্দরবনকে নিয়ে আলাদা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সঙ্গে জানিয়েছেন, আমরা সুন্দরবনকে গুরুত্ব দিই। সুন্দরবনে একাধিক উন্নয়ন হয়েছে। প্রতি বছর বন্যা হলে সুন্দরবনে আসি বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, বৃহস্পতিবার টানা কর্মসূচি রয়েছে রয়েছে মমতার (Mamata Banerjee)। প্রথমে উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় সভা করেন তিনি। সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে সভা করেন। এর পর যাবেন পলতা, পানিহাটি এবং বাগুইআটিতে। এর পরে ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রাও করবেন তৃণমূল সুপ্রিমো। তবে বাকি জায়গাগুলোতে সভার আগে মিনাখাঁ থেকে সুন্দরবনকে নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor