Wednesday, July 8, 2026
HomeScrollআজ টেকনিশিয়ানস স্টুডিয়োতে জরুরি বৈঠক
Rahul Arunoday Banerjee

আজ টেকনিশিয়ানস স্টুডিয়োতে জরুরি বৈঠক

সকাল ১০টা থেকেই স্টুডিয়ো চত্বরে জমায়েত শুরু হয়েছে

কলকাতা: টলিপাড়ায় বাড়তে থাকা অনিশ্চয়তার আবহে মঙ্গলবার টেকনিশিয়ান্স স্টুডিয়োতে (Technician Studio) ডাকা হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP) তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সকাল ১০টা থেকেই স্টুডিয়ো চত্বরে জমায়েত শুরু হয়েছে। উপস্থিত থাকবেন বিভিন্ন শাখার শিল্পী ও টেকনিশিয়ানরা। একইসঙ্গে প্রযোজকদেরও সেখানে আসার কথা রয়েছে, ফলে আলোচনার পরিধি আরও বিস্তৃত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় স্তব্ধ টলিপাড়া, মঙ্গলবার থেকে শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত শিল্পীদের

দুপুর ২টো নাগাদ ইমপার (IMPA) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকার কথা ইমপার সভাপতি পিয়া সেনগুপ্তর। ইন্ডাস্ট্রির চলমান সমস্যা, কাজের পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় এই বৈঠকে উঠে আসতে পারে।

এদিকে, টেলিভিশন চ্যানেলগুলির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার আবেদন জানানো হয়েছে। তবে তাঁরা বৈঠকে যোগ দেবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। দুপুরের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বলে সূত্রের খবর।

সাম্প্রতিক একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে শুটিং ফ্লোরে নিরাপত্তা, কাজের সময়সূচি, স্বাস্থ্য সুরক্ষা, এই সব বিষয়েই স্পষ্ট গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন শিল্পী ও টেকনিশিয়ানরা। সেই কারণেই আজকের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে টলিপাড়ার মহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com